Wednesday, 19 August 2015

জনপ্রিয় CMS ওয়ার্ডপ্রেস (WordPress) শিখুন পর্ব ০৬ – কিভাবে নতুন Image / Video / PDF file and Link যোগ করবেন

আজ আমরা ওয়ার্ডপ্রেসের Media ও Links option নিয়ে আলোচনা করবো। ওয়ার্ডপ্রেসে আপনারা যদি কোন ফাইল আপলোড করতে চান, তাহলে আপনারা এই Media Option এর মাধ্যমে খুব সহজেই নতুন ফাইল আপলোড করতে পারবেন। আর Link option এর মাধ্যমে ইচ্ছা করলে আপনারা দরকারী কোন ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করতে পারেন বা ইচ্ছা করলে ছোটখাট Link Directory তৈরি করতে পারেন। যদিও আমরা আগের পোস্টে Media অপশন এর অল্প কিছু ব্যবহার দেখেছি তারপরেও আজ আমরা এটার আরো কিছু ব্যবহার দেখবো। চলুন মুল বিষয়ে যাই:
প্রথমেই WordPress এর Dashboard এ লগইন করুন। তারপর Media তে ক্লিক করুন, নিচের মত ছবি দেখতে পাবেন।

free-wordpress-tutorial-06-001

আর Add new এ ক্লিক করলে নিচের ছবির মত আসবে। এখান থেকেই আপনারা নতুন ফাইল আপলোড করতে পারবেন। Upload করার জন্য আপনারা সরাসরি আপনার সাইট থেকে image\Pdf file মাউস দিয়ে Drag করে এনে, এখানে ছেড়ে দিতে পারেন অথবা Select Files এ ক্লিক করতে পারেন।

free-wordpress-tutorial-06-002 by ipagol.com

Select Files এ ক্লিক করার পর, আপনি যে ফাইলটি আপলোড করতে চান সেটি সিলেক্ট করে Open এ ক্লিক করুন।

free-wordpress-tutorial-06-003 by ipagol.com

তাহলে দেখবেন ছবি আপলোড হওয়া শুরু করবে। ছবিটি আপলোড হয়ে গেলে নিচের মত উইন্ডো দেখতে পাবেন। এখানে আপনারা ছবির জন্য Alternate Text দিতে পারেন যা Search Engine এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সার্চ ইঞ্জিন ছবি বা ভিডিওতে কি আছে বুঝতে পারেনা কিন্তু alternate text থেকে বুঝতে ছবি বা ভিডিওটি আসলে কোন বিষয়ের। এছাড়াও alternate text যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদেরও সুবিধা করে দেয়। Caption ও Description ও দিতে পারেন। আর এই ছবিটি যদি অন্য কোথাও ব্যবহার চান তাহলে File URL কপি করে নিতে পারেন।

free-wordpress-tutorial-06-004 by ipagol.com

এছাড়াও আপনার যদি Edit Image এ ক্লিক করেন তাহলে নিচের মত আসবে।

free-wordpress-tutorial-06-005 by ipagol.com

এখান থেকে আপনারা ছবি Crop, Rotate, Scale Image এসব অপশন ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনারা যদি Scale Image option এ ক্লিক করেন তাহলে নিচের মত দেখতে পাবেন এখান থেকে আপনারা Image size কে ছোট বড় করে নিতে পারেন। সবশেষে Save এ ক্লিক করুন।

free-wordpress-tutorial-06-006 by ipagol.com

এগুলোই মোটামুটি Media menu এর কাজ ।
এবার Link Menu এর কাজ দেখবো। প্রথমেই LIink menu এর উপর ক্লিক করুন।

free-wordpress-tutorial-06-007 by ipagol.com

তারপর Add New এ ক্লিক করলে নিচের মত ফর্ম আসবে। এখানে প্রথমে Name এর ঘরে একটি নাম দিন এটি Anchor Text হিসেবে ব্যবহৃত হবে। তারপর Web Address এর ঘরে Link\URL দিন। ইচ্ছা করলে সাইটের একটা ছোট Description দিতে পারেন।

free-wordpress-tutorial-06-008 by ipagol.com

নিচে Scroll করুন এখান থেকে আগের মতই new category add করতে পারেন।

free-wordpress-tutorial-06-009 by ipagol.com

সবকাজ শেষ হয়ে গেলে ডান পাশে Add Link লেখায় ক্লিক করুন।

জনপ্রিয় CMS ওয়ার্ডপ্রেস (WordPress) শিখুন পর্ব ০৫ – কিভাবে নতুন পোস্ট বা আর্টিকেল পাবলিশ করবেন

গত পর্বে কিভাবে আমরা দেখেছিলাম কিভাবে WordPress setup দিয়ে Admin panel এ ঢুকতে হয়। আজ আমরা দেখবো কিভাবে WordPress নতুন পোস্ট লেখা যায়। এটা খুবই সোজা যদি আপনি Microsoft Word পারেন। আর Microsoft word না জানলে ডানপাশের Sidebar এ ক্লিক করে Free Microsoft Word শেখা শুরু করতে পারেন। প্রথমেই WordPress এর Admin panel এ Username ও Password দিয়ে প্রবেশ করুন। প্রবেশ করলেই আপনারা Dashboard দেখতে পাবেন। এবার বাম পাশ থেকে POSTS এ ক্লিক করুন, তাহলে নিচের মত ৪টি অপশন দেখতে পাবেন।
free-tutorial-how-to-post-on-wordprees-05-001
এবার এখান থেকে ADD NEW তে ক্লিক করুন

তাহলে নিচের মত উইন্ডো আসবে, এটিতে দেখুন অনেকগুলো পার্ট করা আছে। আর প্রত্যেকটি অংশে কি করতে হবে তা স্পষ্ট ভাষায় বলা আছে।

উপরের ছবিতে যে B I লেখা যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি ওয়ার্ডপ্রেসে লেখালেখি করার জন্য একটি এডিটর এবং এতে বিভিন্ন টুলস আছে। গোল করে মার্ক করা অংশে ক্লিক করুন। নিচের ছবির মত অনেক টুলস দেখতে পাবেন
free-tutorial-how-to-post-on-wordprees-05-004
তারপর Title দিন ও ফাকা যে সাদা অংশ ছিল সেখানে আপনি যা লিখতে চান লেখেন
free-tutorial-how-to-post-on-wordprees-05-005
তারপর আগে আমরা যে টুলস গুলো দেখেছিলাম ওগুলো ব্যবহার করে আপনারা লেখা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, প্যারাগ্রাফ এ্যালাইন ইত্যাদি কাজকর্ম করতে পারেন

নিচের ছবিতে দেখুন আমি কিছু লেখা Bold করেছি ও পুরো প্যারা Justify Align করে দিয়েছি। তারপর Upload/Insert এ ক্লিক করুন লেখার ভিতরে ছবি দেয়ার জন্য
free-tutorial-how-to-post-on-wordprees-05-007
যে উইন্ডো আসবে Select files click করুন, তারপর আপনার PC থেকে যে কোন একটি ছবি সিলেক্ট করে Open এ ক্লিক করুন।
free-tutorial-how-to-post-on-wordprees-05-008
কিছুক্ষন অপেক্ষা করুন ছবিটি আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে এমন দেখতে পাবেন। Insert into Post লেখায় ক্লিক করুন।
free-tutorial-how-to-post-on-wordprees-05-009
নিচের ছবির মত লেখার ভিতরে ছবি চলে আসবে।
free-tutorial-how-to-post-on-wordprees-05-010
এবার ডানপাশে Categories লেখা স্থানে যান। ছবিতে মার্ক করা অংশে আপনি নতুন ক্যাটাগরি ফাকা ঘরে লিখে Add new category তে ক্লিক করুন। নতুন ক্যাটাগরি Add হয়ে যাবে।
free-tutorial-how-to-post-on-wordprees-05-013
তারপর যদি Tag দিতে চান তাহলে একই ভাবে ফাকা ঘরে Tag লিখুন কমা দিয়ে, তারপর Add এ ক্লিক করুন।
free-tutorial-how-to-post-on-wordprees-05-014
আর যদি Post এ কোন Thumbnail picture add করতে চান তাহলে Set featured Image এ ক্লিক করুন এমন আসবে। Select files এ ক্লিক করুন।
free-tutorial-how-to-post-on-wordprees-05-015
তারপর কম্পিউটার থেকে একটি ছবি সিলেক্ট করুন ও Open এ ক্লিক করুন
free-tutorial-how-to-post-on-wordprees-05-016
কিছুক্ষণের ভিতর ছবিটি আপলোড হয়ে যাবে তারপর Use as featured image এ ক্লিক করুন, তারপর এই উইন্ডো close করুন
free-tutorial-how-to-post-on-wordprees-05-017
এবার সবশেয়ে Publish এ ক্লিক করুন, তাহলে নিচের ছবির মত View Post Link দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।
free-tutorial-how-to-post-on-wordprees-05-011
এতক্ষন আমরা যে পোস্টটি লিখলাম সেটি কেমন ভাবে Publish হয়েছে তা দেখাবে
free-tutorial-how-to-post-on-wordprees-05-012
ভাল থাকুন সবাই, আজ এ পর্যন্ত।

জনপ্রিয় CMS ওয়ার্ডপ্রেস (WordPress) শিখুন পর্ব ০৪ – How to setup WordPress from cPanel

গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস (wordpress) localhost এ setup দিতে হয়। আজ আমরা দেখবো কিভাবে আপনারা সরাসরি আপনার cpanel এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস সেট আপ দিতে পারবেন। cPanel এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস সেটআপ দেয়া খুবই সহজ। কারণ সাধারণত cPanel ডাটাবেস তৈরি করা থাকে। আসুন আমরা কিভাবে আমাদের Hostingএ ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারি তা স্টেপ বাই স্টেপ দেখে নেই।

প্রথমেই http://yourdomainname/cpanel এ প্রবেশ করুন। তাহলে নিচের মত ছবি দেখতে পাবেন।
how-to-setup-wordpress-by-using-cpanel-04-001
উপরের উইন্ডোতে Username and Password দিয়ে Log in বাটনে প্রেস করুন। এবার যে উইন্ডো আসবে এখান থেকে scroll করে নিচের দিকে আসুন তাহলে নিচের ছবির মত Software and services দেখতে পাবেন, এখান থেকে আপনারা নিচের ছবিতে মার্ক করা Fantastico De Luxe এ ক্লিক করুন।
how-to-setup-wordpress-by-using-cpanel-04-002
তাহলেই নিচের মত উইন্ডো আসবে। বামপাশ থেকে WordPress এ ক্লিক করুন। এখানে ছবির নিচের দিকে দেখুন Joomla1.5 লেখা আছে এখান থেকে WordPress এর মত করে Joomla ও Install করা যায়।
how-to-setup-wordpress-by-using-cpanel-04-003
তারপর নিচের ছবির মত New Installation আসবে এখানে Click করুন।
how-to-setup-wordpress-by-using-cpanel-04-004
এবার নিচের মত আসবে।
how-to-setup-wordpress-by-using-cpanel-04-005

এখানে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করুন। যেমন
  • Install on Domain এ আপনার domain name দেখাবে।
  • Install in directory তে আপনি কোথায় wordpress install করছেন তা দেখাবে। যদি আপনি চান আপনার domainএই wordpress setup দিতে তাহলে এই ঘর ফাকা রাখুন আর যদি চান কোন folder এর ভিতর ওয়ার্ডপ্রেস সেট আপ হবে যেমন: something.com/wpinstall তাহলে এখানে সেই ফোল্ডার এর নাম দিন।
  • তারপর এডমিন ও পাসওয়ার্ড দিন।
  • admin nickname দিন
  • Email দিন
  • আপনার সাইটের নাম দিন।
  • আপনার সাইটের Description দিন।
  • সবশেষে Install WordPress এ ক্লিক করুন।
how-to-setup-wordpress-by-using-cpanel-04-006

তারপর উপরের মত আসবে এখান থেকে Finish Installation লেখা আসবে।
how-to-setup-wordpress-by-using-cpanel-04-007

এবার আবার উপরের মত একটি Screen আসবে। এখান থেকে ইচ্ছা করলে আপনি Admin এর ইউআরএলটি bookmark করে রাখতে পারেন। অথবা আপনার সাইটনেম তারপর slash / দিয়ে wp-admin লিখলেই হবে। আপনি যদি এই তথ্যগুলোর রেকর্ড রাখতে চান তাহলে নিচের ঘরে আপনার email address দিন তাহলে আপনি ইনস্টল সংক্রান্ত সমস্ত ইনফরশেন পেয়ে যাবেন। Send E-mail এ ক্লিক করুন
how-to-setup-wordpress-by-using-cpanel-04-008

তাহলে উপরের মত উইন্ডো আসবে। এবার আপনি ইচ্ছা করলে cPanel থেকে Logout হয়ে যেতে পারেন। এবার চলুন আমাদের সাইটটি কেমন হল তা একবার ভিজিট করে আসি।
how-to-setup-wordpress-by-using-cpanel-04-009
এবার আপনি যদি এই সাইটের Admin panel এ ঢুকতে চান তাহলে পূর্বের Bookmark করা url অথবা নিচে দেয়া url দিয়েও আপনারা প্রবেশ করতে পারেন। শুধুমাত্র আপনার সাইটের Address আর একদম শেষে /wp-admin বসিয়ে দিন ব্যস তাহলেই হয়ে গেল, এবার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইটে লগইন করুন।
how-to-setup-wordpress-by-using-cpanel-04-010
Login করলে নিচের মত Dashboard দেখা যাবে
how-to-setup-wordpress-by-using-cpanel-04-011
এভাবেই আপনারা cpanel ব্যবহার করে ওয়ার্ডপ্রেস wordpress setup দিতে পারেন। আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট এর মাধ্যম জানাবেন।
ভাল থাকবেন। ধন্যবাদ সবাইকে।

জনপ্রিয় CMS ওয়ার্ডপ্রেস (WordPress) শিখুন পর্ব ০৩ – LocalHost বা আপনার পিসিতেই ওয়ার্ডপ্রেস সেটআপ দিন

আজ আমরা দেখবো কিভাবে আপনারা LocalHost এ ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারেন তার অর্থ কিভাবে কোন সারভার ছাড়াই আপনার নিজের কম্পিউটারকে সার্ভার বানিয়ে ওয়ার্ডপ্রেস সেট আপ দিতে পারেন। চলুন মূল টিউটোরিয়ালে চলে যাই:
প্রথমেই এখানে ক্লিক করে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিই।
তারপর আবার এখানে ক্লিক করে XAMPP ডাউনলোড করে নিন। এই XAMPP আপনার কম্পিউটারে setup দিলেই আপনার কম্পিউটার সার্ভারে পরিণত হবে ফলে আপনি Online Hosting Server ছাড়াই আপনার পিসিতে বা Localhost এ কাজ করতে পারবেন।
এবার Zip করা ফাইলগুলোর জিপ ছাড়িয়ে নিন।
তারপর XAMPP সাধারণভাবে setup করুন। আপনি নতুন ইউজার হলে কোন অপশন চেঞ্জ না করে Next Next করে যান।
wordpress-localhost-setup-03-001
XAMPP setup সম্পন্ন হলে, XAMPP এর ভিতর যেয়ে HTDOCS এর ভিতর WordPress এর জিপ ফোল্ডারটি আনজিপ করে রাখুন। এবার যেখানে XAMPP সেটআপ দিয়েছেন সেই ফোল্ডারে যেয়ে Xampp Control fileটি ওপেন করুন, নিচের মত আসবে।
wordpress-localhost-setup-03-002
Apache ও MySql service start করুন। তারপর নিচের ছবিতে দেখানো Admin এ ক্লিক করুন
wordpress-localhost-setup-03-003
নিচের ছবির মত আসবে Database এর নাম দিয়ে Create এ ক্লিক করুন
wordpress-localhost-setup-03-004
আমি এখানে wordpress নাম দিয়েছি। আপনার অন্য নাম দিতে পারেন।
wordpress-localhost-setup-03-005
এবার Address bar এর মত URL enter করুন। http://localhost অথবা আপনি যদি HTDOCS এর ভিতর অন্য কোন Foloder এর ওয়ার্ডপ্রেস রাখেন সেক্ষেত্রে সেই ফোল্ডার এর নাম দিন http://localhost/wordpress-folder-name
নিচের মত আসবে
wordpress-localhost-setup-03-006
Create a configuration file এ ক্লিক করলে নিচের মত আসবে।
wordpress-localhost-setup-03-007
let go তে ক্লিক করার পর এমন একটি ফরম পাবেন
wordpress-localhost-setup-03-008
  • এখানে Database Name আর আমাদের Create করা Database এর নাম একই হতে হবে।
  • UserName হিসেবে root ব্যবহার করবেন
  • Password field ফাকা রাখুন
  • Database Host এ localhost লিখুন
  • Table Prefix, অপর্রিবতিত অবস্থায় রাখুন
  • Submit করুন।
এবার নিচের মত আসবে
wordpress-localhost-setup-03-009
তারপরের ফর্মের ডাটা গুলো পূরণ করুন ও Install wordpress এ ক্লিক করুন।
wordpress-localhost-setup-03-010
সবকিছু ঠিকঠাক মত করলে Succes লেখা আসবে।
wordpress-localhost-setup-03-011
ইচ্ছা করলে এখনই Login করতে পারেন। যদি আপনারা htdocs এর ভিতর wordpress ফোল্ডারে এটি ইনস্টল করে থাকেন তাহলে আপনার সাইটটি দেখার জন্য http://localhost/wordpress লিখুন।
wordpress-localhost-setup-03-012
আর যদি আপনি Admin প্যানেলে প্রবেশ করতে চান তাহলে http://localhost/wordpress/wp-admin এই ইউআরএল দিন
wordpress-localhost-setup-03-013
আগামী পর্বে কিভাবে Online Server এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় তা দেখবো। ভাল থাকবেন।