Showing posts with label MS Word 2007. Show all posts
Showing posts with label MS Word 2007. Show all posts

Sunday, 16 August 2015

MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-১)

 এক নজরে এম এস ওয়ার্ড _(পর্ব-১)-(পর্ব-২২)


MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-১)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-২)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-৩)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-৪)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-৫)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-৬)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-৭)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-৮)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-৯)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-১০)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-১১)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-১২)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-১৩)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-১৪)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-১৫)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-১৬)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-১৭)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-১৮)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-১৯)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-২০)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-২১)
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-২২)





Microsoft এর Office packageটা আসলেই Complete একটা package। যার মাধ্যমে প্রায় সব ধরনের অফিশিয়াল বা দৈনন্দিন কাজ করা যায়। আপনার যারা ওয়ার্ড পারেন তারা জানেন যে, ওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট তৈরী করা যায়। এছাড়াও logo, poster, banner, visiting card ইত্যাদি design করা যায়। সুন্দর সুন্দর Report তৈরী করা যায়, যেখানে আপনি আপনার ইচ্ছামত Chart, Graphics এগুলো সংযোজন করতে পারবেন এবং আরও কত কি।এই টিউটোরিয়ালটা নতুন বা যারা ওয়ার্ড জানেন তাদের জন্য না। তবে আমি চেষ্টা করব, আপনাদের জানার ভিতরেও, কিছু অজানা তথ্য দেয়ার। আর এটা ছাড়াও আপনাদের যদি অন্য কিছু জানার থাকে, মন্তব্য করতে পারেন। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে, শুরু করি।
প্রথমে ওয়ার্ড run করুন। তাহলে এরকম একটি Screen দেখতে পাবেন।

ছবিতে যে টুলবারগুলো দেখছেন Home Tab বা Home Menu এর Underএ এগুলো সবই খুবই দরকারী। এখানে যে টুলবার গুলো আছে এগুলো ব্যবহার করেই আপনি ওয়ার্ড-এর প্রায় প্রয়োজনীয় সব কাজই করতে পারবেন। তাই আমরা প্রথমেই এই টুলস গুলো ব্যবহার করা শিখব।
নিচে আমি টুলসগুলোর আলাদা করে এক একটা সেট অনুযায়ী ছবি দিয়েছি। এখানে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় টুলস হলো Font তারপর Paragraph, Clipboard, Editing এবং সবশেষে Styles টুলবারটি। অনেকে অবশ্য আমার সাথে একমত নাও হতে পারেন।

আপনি যদি computerএ নতুন হন তাহলে অবশ্য আপনার মনে প্রশ্ন আসতে পারে Font কি? Font আসলে এক সেট বণমালা। সহজ ভাবে বলা যায়, ধরুন আপনার ৩জন বন্ধু আছে – ইমন, সুমন, ইরা। তাহলে আমরা সাধারণত এটা বলতে পারি যে, আপনার ৩বন্ধুর হাতের লেখা ৩রকম। কারোরটা দেখতে খারাপ, আবার কারোরটা দেখতে ভাল, আবার কারোরটা অনেক পেচানো অর্থাৎ একেকজনেরটা একেকধরনের সুন্দর। আপনার যদি সুমন এর হাতের লেখা ভালো লাগে, তাহলে আপনি কি করবেন প্রয়োজনীয় কোন কিছু লেখার সময় সুমনকে বলবেন, বন্ধু আমাকে এইটা একটু লিখে দাও। আমরা fontকে আসলে এক একজনের হাতের লেখার সাথে তুলনা করতে পারি। কম্পিউটারে বিভিন্ন ধরনের font বা হাতের লেখা, আপনার যে fontটি ভাল লাগবে, আপনি সেই font টি ব্যবহার করবেন।

প্রথমেই Fonts toolbar টির ব্যবহার জেনে নিই। এখানে আপনারা বিভিন্ন টুলস এর আইকনের দিকে লক্ষ করলেন দেখবেন iconগুলো তাদের ব্যবহার অনুযায়ী ডিজাইন করা হয়েছে। যেমন Bold এর iconটার B একটু মোটা হরফে লেখা আছে, Italic আইকনের I টা ডানদিকে কাত করা, এভাবে আপনারা আইকন দেখেই বুঝতে পারবেন ঐ Tools এর কাজ কি ইত্যাদি।

পছন্দ অনুযায়ী Font নির্বাচন করুন।
ফন্ট সাইজ ছোট বা বড় করুন।
ফন্টকে বোল্ট বা হাইলাইট করুন।
ফন্টকে ইটালিক বা ডানদিকে হালকা কাত করে দিন।

ফন্টকে আন্ডারলাইন করুন।
ফন্ট এর মাঝবরাবর দাগ দিন।
ফন্টকে Subscript বা H2O এই ভাবে লিখুন।
ফন্টকে Superscript বা X2 এভাবে লিখুন।
বিভিন্ন শব্দকে বড় হাতের বা ছোট হাতের অক্ষরে পরিণত করুন।
এতক্ষণ আমরা যা যা লিখলাম সেটা Save করতে জানেন তো, না জানলে সমস্যা নেই আসুন কিভাবে Save করতে হয় তা দেখে নিই।

ছবিতে দেখানো স্থানে ক্লিক করুন অথবা সবচেয়ে সহজ পদ্ধতি কি-বোর্ড থেকে Ctrl এবং S একসাথে চাপ দিন।

তারপর একটি File Name দিন ও Save এ Click করুন। একসাথে চাপ দেয়াকে সাধারণত (ctrl + S) এভাবে প্রকাশ করা হয়। কিবোর্ড কমান্ড মনে রাখার সহজ পদ্ধতি হল, আপনি যে কাজটি করতে চান তার প্রথম অক্ষর এবং সাথে Ctrl চাপতে হবে। যেমন আপনি যদি একটি New file খুলতে চান তাহলে কিবোর্ড কমান্ড কি হওয়া উচিৎ, হ্যা আপনি ঠিক ধরেছেন Ctrl+N। এরকম আরো কিছু কিবোর্ড কমান্ড নিচে দেয়া হলঃ
Ctrl+B = Bold
Ctrl+I = Italic
Ctrl+U = Underline
Font Tools এর অন্যান্য প্রয়োজনীয় কিবোর্ড কমান্ড
Ctrl+ [ or ] = Font size ছোট বড়
Ctrl + ‘=’ = Subscript
Ctrl+Shift+’=’ = Superscript
তবে সমসময়ই যে এই টেকনিক কাজে লাগবে, তা বলছি না তবে অধিকাংশ সময়ই এটা কাজে লাগবে। শুধু মাইক্রোসফট ওয়ার্ডে না যে কোন সফটওয়্যার এ কিবোর্ড কমান্ডগুলো এভাবে সেট করা।
পরবর্তী পোস্ট পড়ার জন্য আমন্ত্রন থাকলো। সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই।

MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-২)

আপনি যদি এই ms word-2007 এই সিরিজের প্রথম পর্ব মিস করে থাকেন তাহলে MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-১)এখানে ক্লিক করে পর্ব-১ দেখে নিন। ওয়ার্ড কাজ করার সময় একটা কথা সবসময় মনে রাখতে হয় আর সেটা হল সিলেক্ট করা। আপনি যে অংশটুকু নিয়ে কাজ করছেন, সেই অংশে কোন পরিবর্তন চাইলে আপনাকে অবশ্যই সেই অংশটুকু সিলেক্ট করতে হবে। অনেক সময় দেখবেন আপনি কোন একটি লেখা হয়ত Bold করতে চাইছেন, কিন্তু হচ্ছেনা কারণ কিন্তু একটাই আপনি যে অংশটুকু বোল্ড করতে চাইছেন তা সঠিকভাবে সিলেক্ট করেননি। ধরুন, আপনি লিখতে চাচ্ছেন Bangladesh is my motherland – এর ভিতরে Bangladesh কথাটি Bold হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে Bangladesh শব্দটা মাউসদিয়ে সিলেক্ট করে নিতে হবে। আজ আমরা Home Tab এর Underএর Paragraph related toolbar এর সাথে পরিচিত হব। ছবি লক্ষ্য করুন।

উপরের ছবিতে কোন টুলস এর কি নাম তা সবই দেয়া আছে। এখন নিচে এই টুলসগুলোর কাজ কি ও কিভাবে ব্যবহার করতে হয় তা দেয়া হল। একটা কথা আগেও বলছি এখন আবারো বলছি, আপনারা যদি বিভিন্ন টুলস এর Icon গুলোর দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে, আইকোন এমনভাবে তৈরী করা হয়েছে, যাতে আপনি icon দেখলেই ঐ টুলস এর কাজগুলো বুঝতে পারেন। উপরের ছবির বুলেট পয়েন্টের আইকন ভালভাবে দেখুন তাহলে দেখবেন প্রথম আইকনে ৩টা ফোটা দেয়া তারপর ৩টা লাইন আছে, তার অর্থ আমরা যদি কোন লাইন কোন বিশেষ চিহ্ন দ্বারা লিখতে চাই। আবার Alignment আইকনে দেখুন একটার বামপাশ সমান, একটার ডানপাশ সমান আর মিডল এ্যালাইনমেন্টে লাইন এর দুই পাশে সমপরিমান ফাকা জায়গা থাকে।
Bullet Point: কোন বিশেষ চিহ্ন দ্বারা কোন বাক্য লিখতে চাইলে বা পয়েন্ট আকারে কোন বাক্য লিখতে হলে। Bullet point ব্যবহার করা যায়। নাম্বার দ্বারাও বুলেট পয়েন্টে দেয়া যায়। এটা ব্যবহার করার জন্য প্রথমে এই আইকনে ক্লিক করতে হয়, প্রথম লাইন শেষে Enter চাপ দিলে পরবর্তী লাইন ও বুলেট পয়েন্ট দিয়ে শুরু হবে। আর পরপর ২বার Enter press করলে। বুলেট পয়েন্ট শেষ হয়ে যায়। আবার বুলেট পয়েন্টের লেখার মধ্যে যদি বুলেট ছাড়া কোন লাইন লিখতে হয় , তাহলে সাধারণত Shift+Enter একসাথে চাপতে হয়।

Indent: পুরো para ধরে ডানে অথবা বামে সরানোর জন্য ব্যবহৃত হয়।
Alignment: ডানে, বামে ও মাঝে এ্যালাইমেন্ট করার জন্য ব্যবহার করা হয়।
Line & Character spacing: পরপর দুই লাইন অথবা দুইটা শব্দএর মাঝে কতটুকু ফাকা জায়গা থাকবে, তা নিধারণ করা হয়।
Background color & Border: প্রথমে যে লেখার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান। তা সিলেক্ট করুন। তারপর কালার পরিবর্তন করে দিন। অনুরূপভাবে লেখার Border ও চেঞ্জ করতে পারেন। উদাহরণ স্বরূপ ছবি লক্ষ্য করতে পারেন।
ভাল থাকবেন। ধন্যবাদ।

MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-৩)

আমি অনেকসময় টিউটোরিয়াল গুলোতে কিছু কিছু অপশন বাদ দিয়ে যাচ্ছি, কারণ আমি মনে করি সবই যদি টিউটোরিয়াল দেখে শেখেন, তাহলে শেখাটা পরিপূর্ণ হবে না। তাই আমি যথাসম্ভব চেষ্টা করছি প্রয়োজনীয় অংশগুলো কভার করার। আশা করি আমি যে অপশনগুলো বাদ দিয়ে যাচ্ছি আপনারা সেগুলো নিজ দায়িত্বে দেখে নিবেন। আর সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আজ আমি আপনাদের সাথে Clipboard ও Editing এর টুলস গুলো নিয়ে আলোচনা করব। এই টুলগুলো সরাসরি লেখালেখির ক্ষেত্রে তেমন একটা কাজে লাগেনা, কিন্তু আপনি যদি এই টুলগুলো সুন্দর ভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের কাজ অনেক কমে যাবে।

Cut > এটা দিয়ে সাধারনত যে কোন লেখা একস্থান থেকে অন্যস্থানে কাট করে নিয়ে যাওয়া হয়।
এর কিবোর্ড কমান্ড (Ctrl + X)। (অফটপিক: এটার কিবোর্ড কমান্ড কিন্তু হওয়া উচিৎ ছিল Ctrl+C কিন্তু তা না হয়ে Ctrl+X হয়েছে। যদি মনে থাকে তাহলে দেখবেন Ctrl+C কিবোর্ড কমান্ডটি আগেই Copy দখল করে বসে আছে। যেহেতু, একই কিবোর্ড কমান্ড হতে পারেনা, তাই Ctrl+X হয়েছে। আবার লক্ষ করুন সাধারনত আমরা কাটাকাটি কাঁচি দিয়ে করি, কাঁচি কিন্তু দেখতে একদম ইংরাজী অক্ষর X এর মত দেখতে, তাই এর কিবোর্ড কমান্ড Ctrl+X হয়েছে। ভাবতেই অবাক লাগে যে, কিবোর্ড কমান্ডগুলো এত সুন্দর system অনুযায়ী হয়েছে যে, প্রয়োজনীয় কিবোর্ড কমান্ড গুলো এমনিই মনে থাকে। )

Copy > এটা দিয়ে যে কোন লেখা একস্থান থেকে অন্য স্থানে Duplicate করা হয়। keyboard কমান্ড Ctrl+C

Paste > এটা দিয়ে Cut/Copy করা কোন লেখা কোন নির্দিষ্ট স্থানে Paste বা রাখা যায়। এর কিবোর্ড কমান্ড Ctrl+V। (অফটপিক: এখানে এর প্রথম অক্ষর P হওয়া সত্ত্বেও এর কিবোর্ড কমান্ড কিন্তু Ctrl+P না কারণ Ctrl+P তে Print নামক খুবই প্রয়োজনীয় কিবোর্ড কমান্ড দেয়া আছে। দেখুন কিবোর্ড এর X, C এর পরের অক্ষরটাই V। এটা এদের পরে দেওয়াতে আমরা কিবোর্ড থেকে আঙ্গুল না সরিয়েই খুব সহজে এই অপশনটা execute করতে পারব। এটা দেখুন Ctrl+p তে দেয়া থাকলে আমাদের হাত উঠিয়ে তারপর কমান্ডটি দিতে হতো। কি ইন্টারস্টিং না – আমার কাছে কিন্তু ছোটখাট ব্যাপারগুলো খুবই ভাল লাগে। এইসব থেকে বোঝা যায় কম্পিউটার চালানো আসলে খুবই সহজ কাজ, আমরা চেষ্টা করি না তাই পারিনা।)

Format Painter > এটা দিয়ে যে কোন লেখার Style একক্লিকেই copy করা যায় যেমন ছবি লক্ষ করুন।

Editing tools টাও খুবই প্রয়োজনীয়।

এটা দিয়ে আমরা খুব সহজেই লেখার মধ্যে থেকে desired word টি খুজে পেতে পারি। আবার ইচ্ছা করলে একটা শব্দ পরিবর্তন করে অন্য শব্দ বসিয়ে দিতে পারি চোখের পলকেই। এর কিবোর্ড কমান্ড Ctrl+F.

যেমন আমরা যদি Digital Bangladesh Paragraph টাকে পরিবর্তন করে Digital Dhaka তে পরিবর্তন করতে চাই তাহলে প্রতিটা শব্দ আলাদা আলাদা করে পরিবর্তন না করে Replace option ব্যবহার করে একবারে এবং চোখের নিমিষেই কাজটি করতে পারি।

এটাকে আরো অনেকভাবে ব্যবহার করা যায়। এটা আপনারা বের করুন।
আজকের এত এখানেই ইতি টানছি। ভাল থাকবেন। ধন্যবাদ।

MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-৪)

কাজের কথায় আসা যাক। আমাদের এখনো Styles নামক টুলসটা বাকি আছে। এটা আসলে খুবই সোজা। ওয়ার্ডএ যে কোন কিছু লিখুন, তারপর লেখাটি সিলেক্ট করে Styles এ যান দেখবেন, আপনার লেখার ফন্ট সাইজ, কালার ইত্যাদি change হয়ে গেছে।

আজ আমি আপনাদের জন্য একটা practice file দিব। গত পর্বগুলো আপনারা যদি ভাল করে Practice করেন, তাহলে এটা আপনারা অনায়াসে করতে পারবেন। যদি আপনারা ঐ file এর কাজগুলো ভাল ভাবে করতে পারেন, তাহলে বুঝবো আপনার ভালভাবে বুঝছেন। আর যারা করতে পারেননি তাদের আসলে আরো practice দরকার।
প্রথমেই এখান থেকে Exercise files টা download করে নিন।

ছবির দিকে লক্ষ করুন। হুবহু এরকম দেখতে word এ একটা file তৈরী করুন। যদি সমস্যা না হয়, তাহলে বোঝা যাবে আপনি খুবই ভাল word পারেন।
আর যাদের একটু সমস্যা হচ্ছে তারা এই ছবিটা দেখতে পারেন। এখন আশা করি, আর কোন সমস্যা হবে না।

যদি কারো Replace অংশটা নিয়ে সমস্যা হয় তাহলে তারা এই ছবিটা দেখে নিতে পারেন।

ধরুন আপনার কোন বড় একটা রচনা লিখতে হবে তাতে হয় ৩০বার Bangladesh word টা আছে, ইচ্ছা করলেই আপনারা বুদ্ধি খাটিয়ে এখানে Replace ব্যবহার করতে পারেন। হয়ত আপনারা লেখার সময় “bd” লিখলেন, পরবর্তীতে bd , replace করে Bangladesh করে দিলেন। এভাবে আপনারা অনেক সময় বাঁচাতে পারেন।
এখনও যারা করতে পারছেন, তাদের আরো বেশি practice দরকার। ভাল থাকবেন।
আর কোন সমস্যা হলে, অবশ্যই আমাকে জানাবেন।

MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-৫)

Page Layout Menu

মাঝে কয়েকদিন অন্য কাজে ব্যাস্ত থাকায় ওয়ার্ড নিয়ে আর লেখালেখির করার সুযোগ পায়নি। আজ আমি আপনাদের Page Layout Tab/Menubar এর tools গুলোর কাজ দেখাব। এই ট্যাব এর Margin, Page size printing এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সেকশনটা ভালভাবে বোঝার চেষ্টা করবেন। এই মেনুর প্রায় সব কাজই মোটামুটি সহজ, আশা করি একবার প্রাকটিস করলেই হয়ে যাবে। তবে Columns তৈরি করাটা একটু ভাল করে দেখবেন কারন এর ভিতর একটু জটিলতা আছে। কলাম তৈরির কাজটা অবশ্য Table অপশন ব্যবহার করে খুব সহজেই করা যায়। তবে এই সিস্টেমটা আমরা যখন Insert মেনুর কাজ করব তখন দেখব। আমরা অবশ্য Page layout এর সবঅপশন দেখবনা, কারন কিছু জিনিস তো আপনাদের জন্য রাখতে হবে। আর আমি তো আপনাদের আগেই বলেছি যে কোন সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন পোস্টে কমেন্টের মাধ্যমে। আমি আপনাদের সমাধান দেবার চেষ্টা করব। নিচের ছবিটা লক্ষ করুন। ওয়ার্ড ওপেন করলেই আপনারা এমন দেখতে পাবেন।

ছবিতে বিভিন্ন টুলসগুলো লালকালি দিয়ে আলাদা করে দেখানো হয়েছে। এর মধ্যে themes, page setup, page background, paragraph এবং arrange নামক section আছে। আমরা একে একে প্রয়োজনীয় অপশনগুলো দেখব। যে অপশনগুলো নিয়ে আমি আলোচনা করব না সেগুলো কষ্ট করে আপনারা একটু দেখে নিবেন।

Themes Option

প্রথমেই আমরা Themes নামক অপশনটা দেখব। এটার আসলে নামই এর কাজ বলে দিচ্ছে। এটাকে আপনারা অনেকটা Template এর সাথে তুলনা করতে পারেন। আমাদের প্যারার কালার, ফন্ট এগুলো আগে থেকে আপনি define করে দিতে পারবেন, তাতে Document বা আপনার তৈরি ফাইল এর ভিতর Styles, fonts সবকিছু মিলে Harmony তৈরি করবে।

এবার ওয়ার্ডে যে কোন কিছু লেখেন তারপর ছবিতে দেখানো স্থানে মাউস পয়েন্টার নিয়ে যান আর দেখেন কিভাবে আপনার লেখার style change হয়ে যাচ্ছে। যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করুন।
ধন্যবাদ, ভাল থাকবেন।

MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-৬)

Page Setup

থিমস এর পরের tools টাই হল page setup এবং এটা ওয়ার্ডে প্রিন্টিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Margin

এই টুলস এর প্রথম অপশনটা হল margin। আমরা খাতায় সাধারণত বামে ও উপরের অংশে মার্জিন দিই, তার অর্থ হল নির্দিষ্ট কিছু জায়গা আমরা লেখার সময় কাগজের বামে ও উপরে ফাকা রাখি, যাতে করে আমাদের লেখাটা দেখতে সুন্দর দেখায়। আর আমরা কম্পিউটারে যখন মার্জিন দিই , তখন সাধারনত চারপাশ থেকে Box margin দিই। মার্জিন দেয়ার জন্য মার্জিন এ ক্লিক করুন তারপর custom margin এ যান।


আশা করি আপনারা মার্জিন কি তা বুঝতে পেরেছেন।

আপনারা নিজেদের ইচ্ছামত মার্জিন দিতে চান তবে ছবিতে দেখানো ঘরে, মানগুলো পরিবর্তন করে নিন এবং সবশেষে ok করুন।

Page Orientation


page orientation কি যদি না জেনে থাকুন তবে, ছবিতে লক্ষ করুন। এটি নাম হল portrait মুড, এই মুডে থাকলে সাধারনত আমরা যেভাবে প্রিন্ট করি সেভাবেই প্রিন্ট হবে।
আর Landscape মুডে সাধারনত কাগজের width বেশি এবং height কম থাকে।

Paper

আমরা যেভাবে margin ট্যাবে গিয়েছিলাম ঠিক একইভাবে margin tab এ যান, তারপর paper tab এ ক্লিক করুন। এখানে আপনার কাগজের মাপ দিতে হবে। এখানে কাগজের মাপ যাই দিবেন সেই মাপের কাগজের উপর আপনার লেখাগুলো প্রিন্ট হবে।

সাধারণত আমরা A4 সাইজের কাগজ নিয়ে কাজ করি। আপনি যদি কাগজের মাপ দেন ৮ইঞ্চি বাই ১০ইঞ্চি আর প্রিন্টার যদি ৮ইঞ্চি বাই ৮ইঞ্চির একটি কাগজ দেন তবে বুঝতেই পারছেন কি হবে, কি আর হবে নিচের থেকে ২ইঞ্চি বাদ পড়ে যাবে। তাই সবসময় প্রিন্টারে যে মাপের কাগজ থাকবে এখানে সেই একই মাপ দিবেন। মাপ নিয়ে সমস্যা হলে Scale ব্যবহার করুন।
ভাল থাকবেন, ধন্যবাদ সবাইকে।

MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-৭)

Columns

এবার আমরা columns নিয়ে কাজ করব, এই টুলস গুলোর মধ্যে এই অপশনটা একটু জটিল। অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন ধরনের ম্যাগাজিনের মত ২কলাম বা ৩ কলামে লেখার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করতে পারি। কলাম করার জন্য ছবিতে দেখানো স্থানে যান।

তাহলে এমন দেখতে পাবেন।

এখানে দেখুন আগে থেকে কিছু নমুনা তৈরি করা আছে। আপনার প্রয়োজনের সাথে যদি নমুনাগুলো ম্যাচ করে, তাহলে যে কোন একটা সিলেক্ট করুন অন্যথায় অন্য একটা অপশন পছন্দ করুন। আপনার যদি ৪কলামের দরকার হয় তাহলে Number of columns ঘরে ৪এন্ট্রি করুন। কলামের মাঝের ফাঁকা জায়গা কমানো বাড়ানোর জন্য spacing এর মান কমিয়ে বাড়িয়ে দিন। আর যদি প্রতিটা কলাম এর দৈর্ঘ্য একই না চান সেক্ষেত্রে Equal column width থেকে টিক টা উঠিয়ে দিন।

এখান আবার ছবিতে দেখানো স্থানে অর্থাৎ ১ম প্যারার শেষে cursor রাখুন তারপর
Break > continuous এ যান।

তাহলে এরকম একটা দাগ দেখতে পাবেন, এই দাগ কেন দিলাম, একটু পরেই জানতে পারবেন। তবে, এই dotted দাগ গুলো কিন্তু প্রিন্ট এর সময় আসবে না। এটা কাজের সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে এই দাগটা দিয়ে নেয়া যায়। সাধারণত ডিফল্ট অবস্থায় এটা থাকেনা। যদি এই দাগটা দিতে চান তাহলে নিচের ছবি ২টা লক্ষ করুন।


তারপর আবার columns থেকে two সিলেক্ট করুন।

তাহলে ছবির মত ভাবে লেখাগুলো হয়ে যাবে। প্রথমে এককলাম ও তারপরে লেখাগুলো ২কলামে।

নিচের ছবিতে দেখানো লাল রঙের I এর স্থানে কার্সর রাখুন। তারপর
Break > continuous।

তাহলে আবার ২কলামের নিচে একটি dotted line দেখা যাবে।

তারপর columns এ যেয়ে one সিলেক্ট করুন।

লেখাগুলো নিচের মত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আসবে। এই ধরনের লেখা টেবিল ব্যবহার করে easily করা যায়, যা আমরা পরবর্তীতে দেখব।

Line Number

এখন line numbers থেকে ইচ্ছা করলে লাইন নাম্বার দিতে পারেন।

ছবিতে দেখানো স্থানে যান এবং Print preview mode select করুন। তাহলে দেখবেন dotted line গুলো দেখা যাচ্ছে না। আর Print preview mode যা দেখা যাবে শুধুমাত্র সেগুলোই print হবে অন্য কিছু print হবেনা।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে ইনশাল্লাহ্‌ Insert menuএর কাজ দেখাব এবং সাথে এই মেনুর বাকী অপশন গুলোও থাকবে। আপনারা practice চালিয়ে যান। practice না করলে কিন্তু কোন কাজই মনে থাকবে না।
ধন্যবাদ।

MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব-৮)

সবাইকে স্বাগতম।

Page Background

এখন আমরা Page Layout Menu এর Page Background নামক অপশনটা দেখব।

Watermark

উপরের ছবিতে দেখুন তিনটা অপশন আছে Watermark, Page Color ও Page Borders। এর মধ্যে আমরা প্রথমে watermark optionটা দেখব। এটার সাথে কমবেশি আমরা সবাই পরিচিত। সাধারণত এটা কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির নিজস্বতা বোঝাতে বা কোন তথ্য এর কপি রোধ করতে এই অপশনটি ব্যবহার করা যায়। যেমন আমরা দেখেছি অনেক কোচিং সেন্টার বা বিভিন্ন স্যারের নোটের ভিতরে এই স্যারের নাম অথবা কোচিং সেন্টার নাম থাকে যাতে অন্য কেউ এটাকে নিজের নামে চালিয়ে দিতে না পারে। সাধারণত watermark হল Background এ কোন বিশেষ টেক্সট বা ছবি জলছাপ বা transparent ভাবে দেয়া। জলছাপ দেয়ার জন্য প্রথমে

তারপর নিচের মত দেখতে পাবেন। এখান থেকে প্রয়োজনীয় অপশন সিলেক্ট করে apply করে ok করুন। যদি কোন ছবিকে watermark হিসেবে ব্যবহার করতে চান তাহলে ২য় অপশন বাছাই করুন ও Select picture থেকে ছবিটি দেখিয়ে দিন। আর কোন লেখা বা text কে watermark হিসেবে চাইলে, Text ঘরে আপনার প্রয়োজনীয় লেখা দিন। এখানে আমি Do not copy দিয়েছি আপনি আপনার নাম দিতে পারেন। Diagonal select করলে লেখাটি কোনাকুনি অথবা কর্ণ বরাবর হবে আর Horizontal select করলে নরমালি আমরা যেভাবে লিখি সেই ভাবে হবে কিন্তু একটু বড় ফন্টে।

Page Border

page border দেয়ার জন্য এখান থেকে page border এ ক্লিক করুন।

তারপর নিচের ছবিটি দেখুন এখানে প্রয়োজনীয় সব অপশন পাবেন।

পেজের চারপাশে border দিতে চাইলে Box select করুন। তারপর border হিসেবে লাইন দিতে চাইলে style থেকে select করুন। color ও width প্রয়োজনে পরিবর্তন করতে পারেন। আর যদি একটু অন্য ধরনের border চান তাহলে Art এর ভিতর অনেক সুন্দর সুন্দর বর্ডার পাবেন, যেটা পছন্দ হবে সেটাতে ক্লিক করলেই হবে। আর ডান পাশে preview দেখতে পাবেন। সবপাশে বর্ডার না চাইলে এখান থেকে উঠিয়ে দিতে পারেন, তার জন্য ছবিতে দেখানো স্থানে ক্লিক করেন। সবশেষে Ok করুন।
পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রন থাকলো। ধন্যবাদ সবাইকে।