Showing posts with label SEO. Show all posts
Showing posts with label SEO. Show all posts

Friday, 21 August 2015

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-১

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-১
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-২
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-৩
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-৪
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-৫
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-৬
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-৭
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-৮
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-৯
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-১০
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-১১
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-১২
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-১৩
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-১৪
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-১৫
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-১৬
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-১৭
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-১৮
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-১৯
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-২০
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-২১
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-২২
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-২৩
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-২৪
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-২৫
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-২৬
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-২৭
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-২৮
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-২৯
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-৩০
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-৩১

 

 

 

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) কি এবং কেন ব্যবহার করা হয়?

সবাইকে আমার প্রথম ধারাবাহিক seo সম্পর্কিত লেখায় স্বাগতম। শিরোনাম দেখে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, A to Y পর্যন্ত অর্থ কি? এটা তো A to Z হওয়া উচিৎ। আসলে seo এর বিষয়বস্তু এত বিশাল যে কারো পক্ষেই সম্পূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব নয় এবং প্রতিনিয়ত seo এর rules গুলো পরিবর্তন হচ্ছে। তাই এটা A to Y পর্যন্ত।

seo সম্পর্কিত অনেক টিউটোরিয়ালই আছে, কিন্তু সেগুলোর অধিকাংশ ইংরাজীতে হওয়ায় অনেকেরই ঠিকমতো বুঝতে অনেক সমস্যা হয়। বাংলাতে seo বিষয়ে যে পোস্টগুলো আছে, তার প্রায়ই সবই Entry Level এর। তাই আমি চেষ্টা করব আপনাদের Entry level থেকে Advance level এর seo সম্পর্কে ধারনা দেয়ার। যদিও Basic rules গুলো একই। তাই seo এর জন্য Fundamental rulesগুলো জানাও খুব জরুরী। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
২ধরনের search result আছে:
  • Oraganic
  • Paid.

আমরা এখানে organic search result নিয়ে কথা বলব। কারন এটা Free আর paid search result এ তো টাকা খরচ করলেই Ad দেওয়া যায়।

প্রথমেই আমাদের জানা উচিৎ search engine কিভাবে কাজ করে?

search engine প্রধানত দুইটা component নিয়ে কাজ করে:
  • Crawler – এটা প্রধানত বিভিন্ন ওয়েবসাইট থেকে Information Collect করে (spider, robot/bot মাধ্যমে) এখানে Search Engine or SE প্রধানত যেকোন link কে follow করে তারপর তথ্য সংগ্রহ করে এবং তাদের ডাটাবেসএ সেই তথ্য সংরক্ষণ করে।
  • Algorithm – এখানে search engine প্রাপ্ত information গুলো বিশ্লেষণ করে, বিভিন্ন page এর content এর relevancy ও quality অনুযায়ী ranking প্রদান করে। SE এর Algorithm অনেক factor এর উপর নির্ভর করে।

seo কি?

seo -  search engine optimization. বাংলাতে সংজ্ঞা দিলে বলা যায়, seo হল কিছু নিয়মনীতি/টেকনিক যার মাধ্যমে কোন একটা ওয়েবসাইট বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন (google, msn, yahoo etc) থেকে বেশি পরিমাণে ভিজিটর/ট্র্যাফিক পেতে পারে। আসলে, seo এর মাধ্যমে যে কোন ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন এর প্রথমে পাতায় আনতে পারলে, ভিজিটর পাওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যায়।
আরো সহজ ভাবে বলা যায়: যদি আমরা একটি গান ডাউনলোড করতে চাই, তাহলে আমরা সাধারণত যে কাজটি করি তা হল google এ আমরা ঐ গানের লাইনটি লিখে search করি। এখন লক্ষ্য করুন আমরা search button press করার পর google কিছু website এর নাম দেখায় যেখানে আমরা ঐ গানটি পেতে পারি। এভাবে google প্রতি page এ ১০টি ওয়েরসাইটএর নাম দেখায়। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে কেন কিছু সাইট প্রথম পেজে আসলো, আর কেনইবা বাকি ওয়েবসাইটগুলো পেছনের পেজে গেলো – google কি ইচ্ছা মত করছে নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে? নিশ্চয় প্রথমপেজের সাইটগুলোর মধ্যে বিশেষ কিছু আছে, যা অন্য সাইটগুলাতে নাই। এই বিশেষ কিছুই হল seo এর কৌশল, যার মাধ্যমে আপনিও আপনার ওয়েবসাইটটিকে প্রথম পেজে নিতে পারেন। আর প্রথম পেজ মানেই বেশি বেশি ভিজিটর।
seoতে যারা নতুন তারা Google Webmaster Guideline follow করতে পারেন। আপনি যদি বেসিক rules follow করেন তাহলে আপনাকে seo নিয়ে বেশি চিন্তা করতে হবে না। আমরা একটা ওয়েবসাইট বানাই ভিজিটরের জন্য, কাজেই আপনি যদি তারা যা জানতে চায়, তা যদি তাদের কাছে সঠিক ভাবে উপস্থাপন করতে পারেন, তাহলেই আপনার ৫০-৬০% seo হয়ে গেলো।
একজন ভিজিটর কেন search করে: হয় তারা কোন প্রশ্নের উত্তর খুজছে, বা তারা কোন সমস্যার সমাধান খুজছে অথবা তারা তাদের প্রয়োজন মেটাতে চায়। আপনি যদি আপনার সাইটের মাধ্যমে তাদের প্রশ্নের উত্তর, সমস্যার সমাধান বা তাদের প্রয়োজনীয় তথ্য তাদের দিতে পারেন তাহলে আপনার আর কোন চিন্তা নেই।
seo কে সাধারণত ২ভাগে ভাগ করা হয়:
  • On Page Seo এবং
  • Off page seo.

On page seo: সহজভাবে বলা যায়, আপনি আপনার ওয়েবসাইট সর্ম্পকে যা বলছেন আর  Off page seo হল অন্যরা আপনার সর্ম্পকে যা বলছে।

seo এর ব্যবহার:

ধরুন আপনার একটি Baseball বিষয়ক সাইট আছে যা বর্তমানে #১০ এ অবস্থান করছে। আপনি চাচ্ছেন কেউ যদি search engine এ “Baseball Cards” লিখে search করে তাহলে এটি #১ অবস্থানে দেখাবে – এটা করতে হলে আপনাকে ঐ সাইট এর seo করতে হবে। seo সাধারণত কোন popular search term বা keyword ব্যবহার করে করা হয়। এখন আপনি যদি seo করে আপনার Brand name কে উপরের দিকে নিতে চান এবং সফলও হন, তাহলেও এটিকে ঠিক seo বলা যায় না। কারণ search engine যথেষ্ট smart এবং se আপনার company name ও keyword কে খুব সহজেই আলাদা করতে পারে। আর প্রধান ব্যাপার হল, যে keyword এর জন্য যত প্রতিযোগীতা, সেই keywordএ rank করা তত কঠিন।
এই জন্য seo শুরু করার আগে কিছু planning করে নেয়া ভাল। ধরুন, আপনি একটি নতুন সাইট খুললেন, যে বিষয়ে আগে থেকেই লাখ লাখ প্রতিযোগী আছে, আর অন্য একজন একটা সাইট বানাল যে বিষয়ে হয়ত ১০০০টা সাইট আছে, এখন আপনিই বলুন কোথায় প্রতিযোগীতা করা সহজ হবে লাখের ভেতরে না হাজার এর ভিতরে?
এই কারণে সাইট এর সঠিক seo planning এর জন্য সঠিক keyword নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। keyword selection ঠিক না হলে আপনি আপনার কাঙ্খিত ফলাফল পাবেন না। কারণ কোন মানুষ যখন Search engine কোন কিছু খোজে তখন এই search term গুলো ব্যবহার করে। কাজেই আপনি যদি না জানেন যে মানুষ কি খুজছে, তাহলে আপনি কিভাবে তাদের প্রয়োজন পূরণ করবেন।
পরের পর্বে kewword research নিয়ে লেখার ইচ্ছা আছে। আজ এ পর্যন্তই।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-২

১. কারণ মানুষ kewword ব্যবহার করে তাদের প্রয়োজনীয় সমাধান খোজে
২. SE চায় সবসময় best result দেখাতে
৩. আপনার জানা উচিৎ কোন ধরনের keyword বেশি খোজা হচ্ছে
৪. সবথেকে প্রধান কারণ হল, keyword research tools আপনাকে সাহায্য করে এটা জানার জন্য যে, ওয়েবে কি খোজা হচ্ছে এবং কি খোজা হচ্ছে না
keyword research এর জন্য অনেক ধরনের tools আছে। তার মধ্যে wordtracker, keyword discovery, google Adwords etc অন্যতম।

অধিকাংশ মানুষ google adwords ব্যবহার করে – এটা অনেক দ্রুত ও বিনামূল্যে ব্যবহার করা যায়।

Keyword Research এর নিয়ম:

আসলে এটার কোন ধরাবাধা নিয়ম নেই, বাজারে অনেক paid tool পাওয়া যায়, যা দিয়ে খুব সহজ ভাবে সঠিক keyword select করা যায়। কিন্তু
আমরা যেহেতু ঐসব paid tools ব্যবহার করব না, তাই আমাদের keyword researchএর basic procedure জানা উচিৎ। Keyword

Research এর সময় ৭টা জিনিস বিবেচনা করা উচিৎ

১. Brainstorming (কোন বিষয়ে চিন্তা করা)
আমার Target Market কে এবং ঐ বিষয়ের উপর কোন keyword নিয়ে চিন্তা করা এবং লক্ষ করা যে, আমি কি স্থানীয়ভাবে না দেশের ভিতরে, নাকি সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগীতা করতে চাচ্ছি। আমার target market এর উপর কি লিঙ্গ, বয়স ঐ দেশের Income এর কোন যোগসূত্র আছে, যদি থাকে তাহলে এটা কিভাবে আমার desired keyword এর উপর প্রভাব ফেলতে পারে। যেমন: আপনার যদি একটি Furniture এর দোকান থাকে শুধুমাত্র একটি জেলাতে তাহলে আপনার keyword হতে পারে “Khulna Furniture” আবার আপনার যদি Otobi এর মত একটি প্রতিষ্ঠান থাকে তাহলে আপনাকে বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করতে হবে।

সঠিক keyword selection এর জন্য আপনি আরো যে কাজ করতে পারেন, তা হল আপনি আপনার target customer, sales people, friend
and relatives দের জিজ্ঞাসা করতে পারেন তারা ঐ বিষয়ে search করতে হলে কোন wordটা বাছাই করত। এমনও হতে পারে, আপনি যে technical terms চিন্তা করছেন, তাদের সাথে তা নাও মিলতে পারে। আপনি আপনার বিষয় সম্পর্কিত বিভিন্ন Online forum/blogs visit করতে পারেন। আপনি আপনার Competitors এর ওয়েবসাইট visit করে সেখান থেকে ধারনা নিতে সে কি করছে, কোন ধরনের keyword ব্যবহার করছে ইত্যাদি। তারপর আপনার idea গুলো একটা কাগজে লিখে রাখুন।
২. keyword গুলোকে বিভিন্ন বিষয়ানুযায়ী ভাগ করা
আপনার product অথবা service অনুযায়ী একের অধিক keyword set তৈরি করুন। অনেক সময় এই step টা সঠিক ভাবে করা সম্ভব নাও হতে পারে, কারন আপনি যতক্ষণ না keyword research করছেন, ততক্ষণ আপনি জানতে পারবেন না, অন্যরা কোন ধরনের search term ব্যবহার করছে। তাই অনেক সময় এই ধাপটা research এর আগেও করা হয়। যখন যেভাবে সুবিধা হয়।
৩. research করা

keyword research করার জন্য আপনি keyword research tools ব্যবহার করতে পারেন।
যে কোন ক্যাটাগরি একটা seed phrase পছন্দ করুন ।
অথবা যদি আপনার একটি ওয়েবসাইট থেকে থাকে, তাহলে আপনি সরাসরি google keyword research tool এ আপনার desired url টি প্রবেশ করান।
৪. compile বা সংকলন করা
এখন keyword research tools থেকে Export spreadsheet করুন।
যদি প্রয়োজন মনে করেন তাহলে keyword গুলোকে Re-categorize করতে পারেন
৫. remove বা অপসারণ করা

spreadsheet খোলা থাকা অবস্থায় কোন non-relevant phrases বাদ দিতে পারেন।
যেসব keyword এর search count low সেগুলো বাদ দিন। এক্ষেত্রে অবশ্যই সর্তকতা অবলম্বন করুন। দরকার হলে আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করুন।
৬. Determine Competitiveness
এখানে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে, আপনি কি অনেক বেশী প্রতিযোগীতা চান নাকি অল্প। প্রতিটা Phrase এর একটি আলাদা আলাদা competitiveness আছে। এখন আপনি যদি সবাই যে phrase এর পিছনে দৌড়াচ্ছে, আপনিও তার পিছনে গেলে আপনার জন্য target achieve করা কঠিন হয়ে যাবে। তাই এমন keyword ঠিক করতে হবে যা থেকে প্রয়োজনীয় ভিজিটর পাওয়া যাবে, আবার প্রতিযোগীতাও কম থাকবে।

Competitiveness অনুযায়ী phrase গুলোকে ৩ভাগে ভাগ করা যায়:
  • highly competitive
  • fairly competitive
  • non-competitive
৭. সঠিক keyword select করুন

এই ধাপগুলো শেষ হয়ে গেলে আপনি খুব সহজেই আপনার keyword গুলো পছন্দ করতে পারবেন। keyword select করার সময় নিচের বিষয়গুলোর
উপর লক্ষ্য রাখুন:
  • number of searches
  • relevancy to your web site (ওয়েবসাইটের সাথে প্রাসঙ্গিক কিনা)
  • competitiveness level
আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-৩

এবার আসুন গত পর্বে দেখানো নিয়মানুযায়ী keyword research শুরু করি। এখানে আমি উদাহরণ হিসেবে যে, ছবিগুলো ব্যবহার করেছি, তা Jill Whalen নামক একজন Seo Trainer এর keyword research থেকে নেয়া হয়েছে। উনি lynda এর video tutorial করেছেন।
প্রথমে একটি word file এ আপনার ওয়েবসাইটটি যে সার্ভিস প্রোভাইড করে তা লিখুন এবং তারপর আপনার ওয়েবসাইটের Goal লিখে ফেলুন। সাথে আরো লিখুন, Brainstorming এর মাধ্যমে আমরা যে phrase গুলো পেয়েছি সেগুলো। উদাহরণ হিসেবে দেয়া ছবির, text টুকু পড়ুন।

তাহলেই বুঝতে পারবেন আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করব সেটার মেইন উদ্দেশ্য হল Amazon Kindle এর বিভিন্ন product review করা, এদের সর্ম্পকে বিভিন্ন তথ্য দেয়া এবং সেই সাথে এই product গুলা বিক্রি করা amazon’s affilliate program এর মাধ্যমে।
এবার আমরা ছবিতে দেখানো url এ প্রবেশ করি অর্থাৎ google adwords tool এ প্রবেশ করি। red marked অংশগুলো লক্ষ করুন। বামপাশে দেখানো website content এর radio button টি click করলে, আমরা আমাদের ওয়েবসাইটের link ডানপাশে মার্ক করা অংশে দিতে পারব। এখান থেকে আমরা বিভিন্ন keyword phrase সর্ম্পকে ধারনা পেতে পারি।

যেহেতু আমরা brainstorming এর মাধ্যমে কিছু phrase আগে থেকে ঠিক করে রাখছি। তাই আমরা Descriptive words or phrases option select করে ডান পাশে মার্ক করা অংশে আমাদের keyword গুলো পেস্ট করে দিব। তারপর Use synonyms এ টিক দিয়ে Get keyword ideas এ click করুন।
নিচের দিকে scroll করুন তাহলে নিচের মত একটি list দেখতে পাব। তারপর Broad Match থেকে Exact Match সিলেক্ট করুন। তাহলে আমরা নির্দিষ্ট phrase এর জন্য result দেখতে পাব।

তারপর নিচের ছবির মত Choose columns to display থেকে Hide Advertiser competition এবং hide local search volume এ ক্লিক করি। তাহলে আমাদের screen টা নিচের মত দেখতে হবে। এখানে এই দুইটা hide করব কারন আমরা আমাদের মত করে keyword research করব।

হাইড করার পর এমন হবে।

এখন নিচের দিকে স্ক্রল করে csv for excel এ ক্লিক করে। এই ফাইলটা excel আকারে save করে নিন। এই ফাইলের মাধ্যমে আমরা পরবর্তীতে, খুব সহজেই কাজ করতে পারব।

আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-৪

গুগলের adword টুলটা খুবই সাহায্যকারী যার মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে ডাটা research এর জন্য পেতে পারি। অবশ্য এই টুলটা এমন অনেক অপ্রয়োজনীয় keyword ও আমাদের দেয়, যার সরাসরি আমাদের সাইটের সাথে কোন যোগাযোগ নাও থাকতে পারে।

excel sheet open করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন এই keyword টা আমার সাইটের জন্য যথোপযুক্ত অথবা কেউ যদি search engine এ এই keyword টা প্রবেশ করায় তাহলে সেকি আমার সাইটটা খুজে পাবে। যদি আমার সাইটটা কেউ search engine এর মাধ্যমে খুজে পায়, তাহলে আমি কি তাদের প্রয়োজনমত information অথবা service দিতে পারছি বা পারবো। তারপর সেই সমস্ত phrase গুলো খুজে বের করুন, যে word গুলো আপনার ওয়েবসাইটের সাথে related না এবং সেগুলো বাদ দিন।

যেমন দেখুন এখানে আমরা উদাহরণ হিসেবে যে সাইটটা ব্যবহার করছি তার সাথে kindle, ebook reader, book reviews ইত্যাদি শব্দগুলো related কিন্তু দেখুন একদম শেষে kindled শব্দটি related নয়, তাই আমরা এটিকে বাদ দিব।

এভাবে সমস্ত irrelevant word গুলো বাদ দিন এবং সবশেষে Excel sheet টা সেভ করুন।
এখন আমাদের কাজ হবে, যে sheet টা আমরা সেভ করছি ঐটা open করা এবং এখান কিছু highly related keyword select করা এবং phrase গুলো যেন বিভিন্ন category তে ভাগ করা যায়। এখন ধরুন আমরা ‘electronic book reader’ phrase টা নির্বাচন করলাম যা আমাদের ওয়েবসাইটের বিষয়ের সাথে highly related.

এখন আমরা এই keyword copy করে আগের পর্বে দেখানো নিয়মানুযায়ী google adword tool এর মাধ্যমে আমরা electronic book reader phrase টার সাথে related অন্যান্য phrase গুলো এবং search এর পরিমাণ বের করব এবং তারপর আগের নিয়মে excel sheet save করব এবং অপ্রয়োজনীয় keyword গুলো বাদ দিব। মনে না থাকলে পর্ব ৩ দেখুন।

তারপর আমরা একটা excel এ এই ফাইলগুলোকে sheet আকারে রাখব এতে করে কাজ করতে অনেক সুবিধা হবে। প্রথম ফাইলটা General Keywords নামে একটা sheet এ সেভ করুন এবং ২য় ফাইলটা electronic book reader নামক একটা sheet এ সেভ করুন।

এভাবে করে আরো কয়েকটি category(highly related) নির্বাচন করে, google adword tool এর মাধ্যমে আপনার সাইটের সাথে related keyword গুলো বাছাই করুন এবং excel এ sheet আকারে সেভ করুন।

আমাদের সেভ করা last ফাইলটা ওপেন করুন, যেখানে আমাদের keyword এবং monthly search volume আছে। এখন আমাদের কাজ হবে, বিভিন্ন keyword এর competitiveness বের করা। এখানে আমরা competetiveness অর্থ বলতে পারি যে, একটা keyword optimize করা সহজ নাকি কঠিন সেটা বুঝায়। আরও বিস্তারিতভাবে বলতে পারি, ঐ keyword টার জন্য ওয়েবে কতগুলো পেজ প্রতিযোগীতা করছে। কাজেই প্রতিযোগী যত বেশি হবে, ঐ keywordটা optimize করা তত কঠিন হবে। তাই আমাদের এমন keyword নির্বাচন করতে হবে, যে keyword এর প্রতিযোগী কম, কিন্তু search বেশি।
সুস্থ থাকুন। ধন্যবাদ।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-৫

আমরা excel sheet থেকে kindle reviews phrase টা গুগলে প্রবেশ করিয়ে search করি। তাহলে দেখুন গুগল ডানপাশে কতগুলো result পেয়েছে তা show করছে। কিন্তু এখানে গুগল আসলে যে result গুলো show করছে তার মধ্যে শুধু kindle এর রেজাল্ট আছে, শুধু reviews এর result আছে, আবার দুটা phrase এর একত্রিত রেজাল্ট ও আছে। যা থেকে এটা বলা যায়, সব পেজগুলো kindle review phrase টার জন্য optimize নাও হতে পারে।

এবার আমরা “kindle review” phrase টা quote মধ্যে রেখে সার্চ করব। দেখুন রেজাল্ট এর সংখ্যা অনেক কমে এসেছে, এখানে ৭০৩০০ দেখাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারে, kindle review exact phrase টা ৭০৩০০ ওয়েবসাইটের কোথাও না কোথাও ব্যবহার করা হচ্ছে। এখান থেকে এটা বলা যায়, এই পেজগুলোর সবপেজ kindle review phrase এর জন্য optimize নাও হতে পারে।

তাই আমরা গুগল এর advance search term ব্যবহার করব।

এখন গুগলে লিখুন: allintitle:”kindle reviews”
- তাহলে দেখুন মাত্র ৬০৬০ টা রেজাল্ট show করছে অর্থাৎ এই ওয়েবসাইটগুলোর Title tag এ kindle reviews শব্দটা আছে। যেহেতু title tag এ kindle reviews শব্দটা আছে, তাই আমরা ধরে নিতে পারি এই সাইটগুলো এই phrase এর জন্য optimize অবস্থায় আছে। যেহেতু এই phrase টার সাথে আমাদের সাইটটা highly relevant তাই আমরা এটা ব্যবহার করতে পারি। এখন আমাদের আরো কিছু জিনিস লক্ষ করতে হবে।

আবার kindle reviews phrase টা গুগলে সার্চ করেন এবং রেজাল্ট এর দিকে লক্ষ করুন- প্রথমেই cnet.com আছে যা খুবই বিখ্যাত এবং অনেকদিন ধরে ওয়েবে আছে, যার অর্থ এর সাথে compete করা খুবই কঠিন হবে।

প্রথম লিঙ্কে প্রবেশ করুন এবং দেখুন এই সাইটে সরাসরি kindle reviews শব্দটা কোথাও নেই, তার অর্থ খুব সম্ভবত এর অনেক Backlink আছে kindle reviews phrase টা দিয়ে। Backlink অর্থ না বুঝলে সমস্যা নেই, পরবর্তীতে একে একে সব আলোচনা করব। এই phrase টা আমরা নিতে পারি।
এখন গুগল সার্চে দেখুন pcworld এর মত বড় সাইট ও আছে। তাই competetion অনেক tough হবে বলা যায়। আপনি ইচ্ছা করলে গুগল এর প্রথম পেজ এর সাইটগুলো ভিজিট করে দেখতে পারেন তারা কিভাবে তাদের সাইটটা kindle reviews phrase এর জন্য optimize করছে। এভাবে একে একে আরও কয়েকটা keyword বাছাই করুন এবং same procedure follow করে প্রতিযোগীর এর সংখ্যা বের করুন।

তারপর আমাদের excel sheet টা ওপেন করুন এবং Global monthly searches কলাম এর heading change করে searches করুন এবং তার পাশেই Allintitle নামক নতুন একটি কলাম করুন। এখন kindle reviews phrase সোজাসুজি ঘরে Allintitle column এ ৬০৬০ লিখুন। অনুরূপভাবে অন্য keyword গুলোর জন্য allintitle নাম্বার বের করুন, বুঝতেই পারছেন এটা সময় সাপেক্ষ ব্যাপার তাই খুবই চিন্তাভাবনা করে highly related keyword গুলো বাছাই করে তাদের জন্য Allintitle বের করুন। এভাবে আপনি আপনার সাইটের জন্য desired keyword এর competetiveness measure করতে পারবেন। আশা করি, যা আপনাকে পরবর্তীতে ভাল Rank করতে সহায়তা করবে।
ভাল থাকবেন।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-৬


এখন আমরা পূর্বে তৈরি করা এক্সেল ফাইলটা ওপেন করব। যেখানে keywords, searches and allintitle আছে। এখন keyword competitiveness measure করার জন্য আমাদের দেখতে হবে যে, কোন keyword এ high number of searches এবং low number of competitor (pages) আছে। এটা থেকেই আমরা আমাদের কাঙ্খিত keyword টা পেতে পারি।
এখন আপনারা উদাহরণের ছবির দিকে লক্ষ্য করুন, তাহলে দেখবেন যে এখানে ‘eletronic book reading device’ keyword এর সার্চ নাম্বার ৮৮০ এবং প্রতিযোগী মাত্র ১৪৭ পেজ, তাই এখানে compete করা যেতে পারে, কারন ৮৮০ টা সার্চ একদম খারাপ না।

তারপরে ‘electronic books device’ এই keyword টা দেখুন তুলনামূলক আরো ভাল কারন ৪৮০টা সার্চ এর বিপরীতে allintitle মাত্র ৬টা। এভাবে প্রয়োজনীয় কিওয়ার্ডগুলো বের করুন এবং excel এর cell এর color green করুন অথবা আপনার পছন্দমত অন্য কালারও করতে পারেন। এভাবে ধীরে ধীরে অন্য কিওয়ার্ডগুলো বাছাই করুন এবং সবুজ রঙ এর মাধ্যমে হাইলাইট করুন।

লক্ষ করুন এই শীটে কিছু keyword আছে যাদের searches কম এবং allintitle অনেক বেশী। আমাদের এই keyword গুলো অবশ্যই বাদ দিতে হবে। আমরা এই ধরনের কিওয়ার্ড গুলো red color করে রাখব। যেমন: দেখুন ‘electornic books online’ এই কিওয়ার্ড এর সার্চ মাত্র ৪৮০ তার বিপরীতে প্রতিযোগী ১২৩০০. এই keyword এর জন্য compete করা হবে বোকামী। সাধারণত এই ধরনের ঘটনা ঘটে যখন কেউ Keyword Research না করেই কোন Keyword optimize করা শুরু করে। এই কারণেই কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ, নাহলে আপনার সময় ও শ্রম দুটোই অপচয় হবে। তাই কিওয়ার্ড রিসার্চ এর জন্য সমস্যা হলেও, একটু সময় বের করুন এবং সঠিকভাবে এটা করুন। তাহলে, ultimately আপনারই লাভ হবে।
সব কিওয়ার্ডগুলো যখন হাইলাইট করা হয়ে যাবে, তখন আমাদের এক্সেল শীট এর allintitle কলামটা sort করতে হবে smallest to largest এই order-এ। তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে।
এখানে আরো কিছু বিষয় বিবেচনা করতে হয় যেমন, আপনার সাইট যদি নতুন হয় তাহলে একধরনের strategy আবার সাইট যদি পুরানো হয় তাহলে আর একধরনের strategy follow করতে হবে। এজন্য আপনারা নিচের graph টা দেখতে পারেন।

সাধারনত এটা মনে করা হয় যে, allintitle 1000 এর নিচে থাকলে Non-competitive, 1000-3000 পর্যন্ত fairly competitive, 3000-5000 পর্যন্ত competitive and তার উপরে highly competetive.
কাজেই আপনার সাইট যদি অনেক জনপ্রিয় ও aged হয় তাহলে আপনি র্নিদ্বিধায় competitive বা highly competitive কিওয়ার্ড বাছাই করতে পারেন, কিন্তু আপনার সাইটটি যদি brand new হয় তাহলে অবশ্যই আপনার non-competitive keyword বাছাই করা উচিৎ। সেই টার্গেট পূরণ করে fairly comopetitive keyword গুলো টার্গেট করতে পারেন।

আপনি যদি সঠিকভাবে keyword research করে সঠিক keyword টি বাছাই করতে পারেন এবং সেই keyword যদি সঠিকভাবে optimize করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনি এর রেজাল্ট দেখতে পারবেন।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তী পোস্ট পড়ার জন্য আমন্ত্রন থাকলো। ধন্যবাদ সবাইকে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-৭

ওয়েবসাইটের নির্মাণকৌশল বা site architecture:
Keyword research করা যখন শেষ হয়ে যাবে, তখন আপনার প্রধান কাজ হবে- আপনার ওয়েবসাইটের নির্মাণকৌশল বা site architecture কেমন হবে তা নির্ধারণ করা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইটের আর্কিটেকচার থেকেই সার্চ ইঞ্জিন নির্ধারণ করে, কোন Page টা গুরুত্বপূর্ণ এবংকোনটা না।

উদাহরণস্বরূপ বলা যায়, আমাদের Home বা Front page এর সাথে অনেকগুলো পেজের লিংক থাকে। সার্চ ইঞ্জিন যখন দেখে যে, এই পেজের সাথে প্রায় সব পেজের লিঙ্ক আছে, তখন Search Engine (SE) মনে করে নিশ্চয়ই এই পেজটা গুরুত্বপূর্ণ।
Internal বা Inbound linking:
নিজের ওয়েবসাইটের একপেজের সাথে অন্যপেজের লিঙ্ককে Internal বা Inbound linking বলা হয়। Internal linking site structure এবং SEO এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ধরুন, নিজের সাইটের ১০টা পেজ থেকে অন্য একটা page refer করা হল, আর ৩টা পেজ থেকে অন্য একটা page refer করা হল, তাহলে SE ধরেই নেয় যে, ১০টা inbound link যুক্ত পেজ টা অনেক বেশি Important। আমাদের উদাহরণএ ব্যবহার করা ওয়েবসাইটার জন্য আমরা গুরুত্বপূর্ণ Product page গুলোকে internal linking এর মাধ্যমে highlight করতে পারি।
Page Depth:
আবার, অনুরূপভাবে যে পেজটা যত বেশি গভীরে বা যে পেজে ঢুকতে যত বেশি click করতে হয় সেই পেজটা তত less important.

Making Quality link:
এই কারণে ওয়েবসাইটের Top Navigation, SideBar and Footer links এর স্থানগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসব স্থানে আপনি যে সকল লিঙ্ক ব্যবহার করবেন, সেই লিঙ্কগুলোতে এক ক্লিকেই প্রবেশ করা সম্ভব।

আবার সাধারনত অনেক ওয়েবসাইটের পেজের কন্টেন্ট পরিবর্তন হলেও এই স্থান গুলো একই থাকে, তাই এই স্থানগুলোতে খুবই গুরুত্বপূর্ণ Category
and Topic গুলো দেয়া উচিৎ।
সঠিক Anchor text ব্যবহার করুন। আমরা যে keyword গুলো research থেকে পেয়েছি। Anchor text সর্ম্পকে জানতে গুগলে সার্চ করতে পারেন।
SE সাধারণত Page এর উপরের দিকের লিঙ্কগুলোকে বেশি importance দেয়। যেমন: আপনার Top navigation এর লিঙ্ক Footer এর লিঙ্কস থেকে বেশি গুরুত্বপূর্ণ।
Link তৈরি করার সময় খেয়াল রাখুন, আপনি যেখানে Link তৈরি করতে চাচ্ছেন সেটা এই পেজের এর সাথে প্রাসঙ্গিক কিনা, যদি না হয় তবে প্রাসঙ্গিক পেজের সাথে লিঙ্ক করুন, না হলে SE আপনাকে penalty দিতে পারে।
আজকের মত বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভাল থাকবেন।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-৮

ওয়েবসাইটের জন্য Category ও Subcategory ঠিক করা:
আপনার ওয়েবসাইটের Category ঠিক করতে হলে আপনাকে keyword research ও করতে হবে। আবার কিছু category আপনি আগে থেকেই ঠিক করে লিখে রাখতে পারেন। আসলে এখানে কোন বাধাধরা নিয়ম নেই আপনি আগে category ঠিক করে keyword research এ যেতে পারেন আবার keyword শেষ করে category ঠিক করতে পারেন। কারন keyword research এর মাধ্যমে আমরা অনেক নতুন নতুন category সর্ম্পকে ধারনা পাব, যা হয়ত আমরা চিন্তা করিনি।


ছবিতে দেখুন অনেকগুলো Category ও subcategory চিন্তা করে ঠিক করা হয়েছে। আবার আমরা keyword research করার সময় দেখেছি Kindle Accessories এর একটি ভাল বাজার আছে। তাই আমরা এর জন্য নতুন একটি ক্যাটাগরি ও তার আন্ডারে কিছু সাব-ক্যাটাগরি তৈরি করেছি।
এবার আসুন দেখি কিভাবে আমাদের তৈরি করা listটি আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। ছবিতে লক্ষ করুন।


পরপর দুইটা ছবিতে দেখুন আমরা কিছু categoryword, top navigation ও sidebar এ ব্যবহার করেছি। এর মাধ্যমে আমাদের navigation তৈরি হল, user রা যেকোন সময় খুব easily page গুলোতে access করতে পারবে এবং home page এই লিঙ্ক করাতে সার্চ ইঞ্জিন এই পেজগুলোকে Importance দিবে।
এখন আমরা আমাদের করা কাজগুলোকে আর একটু organized wayতে করার জন্য নতুন একটা Excel sheet তৈরি করব। ছবিতে লক্ষ করুন, দেখে এটার মত Excel sheet তৈরি করুন। ছবি বড় করে দেখার জন্য ছবির উপর Right Click করে View Image এ ক্লিক করুন। প্রথম কলামে main categories গুলো entry করুন, তারপর নিচে কিছু cell ফাকা রাখুন, keyword entry করার জন্য।

তারপর subcategories তৈরি করুন। তারপর Product page এর টাইটেল গুলো বসান।
এবার আমরা আমাদের তৈরি করা keyword research এর excel fileটা ব্যবহার করব। এখন থেকে keyword বাছাই করে, সঠিক ক্যাটাগরি নির্বাচন করে সেখানে ঐ কিওয়ার্ড টা entry করুন এবং সাথে কমা দিয়ে Allintitle ও সার্চেস ও লিখে রাখুন। এখন আমরা Allintitle এর পাশে আর একটা ঘর করে, সেখানে pages লিখব (এই কিওয়ার্ডটা কোন পেজএ ব্যবহার করা হচ্ছে তা লিখে রাখা)।

এভাবে অন্যান্য কিওয়ার্ড গুলো করুন।

হ্যা এটা করতে আপনাকে অনেক সময় ব্যয় হবে। কিন্তু যখন এটা তৈরি হয়ে যাবে, তখন আপনার কাছে একটা লিস্ট থাকছে যার মাধ্যমে আপনি জানতে পারছেন আপনি কোন পেজে কোন কিওয়ার্ডটা ব্যবহার করছেন। এটা ছাড়াও আপনি যখন কোন পেজের জন্য কোন content তৈরি করবেন তখন খুব সহজেই আপনি আপনার প্রয়োজনীয় কিওয়ার্ড এর উপর ফোকাস করতে পারবেন।
অর্থাৎ প্রথমে এই listটা আপনার সময় নষ্ট করলেও পরবর্তীতে এই লিস্টই আপনার অনেক সময় বাঁচিয়ে দেবে।
আর আপনি যদি কোন client এর হয়ে কাজটা করেন, তাহলেও এই ধরনের Report submit করলে তারাও খুবই খুশি হবে।
পরের পর্ব পড়ার আমন্ত্রন থাকলো। ভাল থাকবেন।
Share

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-৯

SEO এর জন্য domain name খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে ভাল হয় যদি আপনি exact match domain manage করতে পারেন। অর্থাৎ আপনার keyword ও আপনার domain name যদি একই হয় তাহলে আপনি সার্চ রেজাল্টএ অনেক বেশি preference পাবেন।
আপনার গুরুত্বপূর্ণ পেজএর লিঙ্ক গুলো seo friendly হলে ভাল হয়। নিচের url দুটা লক্ষ করুন:
http://www.mainkeyword.com/category-page-keyword
http://www.mainkeyword.com/p?452
প্রথম urlটাকে seo friendly url বলা হয়। কারন প্রথম লিঙ্কটা দেখে অনেক কিছু বোঝা যায় যেমন এই লিঙ্কএ কেমন ধরনের information থাকতে পারে।
কিন্তু লক্ষ করুন ২য় লিঙ্কটা দেখে এর ভিতর কোন ধরনের তথ্য আছে তা বোঝা যায় না।
Anchor text এর স্থানে প্রয়োজনীয় keyword ব্যবহার করা।

যদিও বর্তমানে এসইও এর ক্ষেত্রে keyword ব্যবহারের নিয়মনীতি অনেকাংশে পরিবর্তন হয়েছে। পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। তবে বর্তমানে গুগল আগে যেমন exact match domain কে preference দিত এখন আর ততটা priority দেয়না। এখন আপনার domain যদি exact match না হয় তাহলেও তেমন কোন সমস্যা নেই। তবে exact match হলে তো অবশ্যই ভাল। যদি আপনার সাইটে গুরুত্বপূর্ণ তথ্য থাকে, reasonable visitor থাকে, bounce rate কম হয় এবং আপনি যদি সঠিক নিয়মে এসইও করেন তবে আপনি আপনার সাইটকে ১ম পেজে আনতে সক্ষম হবেন। তবে যদি প্রতিযোগীতা বেশি থাকে, তাহলে হয়ত একটু সময় লাগতে পারে।
কিওয়ার্ড ব্যবহার করে গুগলে সার্চ করলে সার্চ রেজাল্ট গুলো কেমন আসে লক্ষ করেছেন, না করে থাকলে নিচের ছবি লক্ষ করুন।মার্ক করা অংশগুলো দেখুন। সার্চ ইঞ্জিন কিভাবে সার্চ টার্মগুলোকে হাইলাইট করে রাখছে।

SEO এর আসলে কিছু Fundamentals rules আছে যেগুলো কখনই change হবে না। তাই আপনি যদি ঐ rules গুলো Follow করেন তবে অবশ্যই আপনি সফল হবেন। এর জন্য আপনারা Google এর Seo starter guide টা পড়তে পারেন। আপনারা অনেকেই জানেন ৩ ধরনের seo আছে ১. Whitehat Seo, ২. Greyhat Seo, ৩. Blackhat Seo
এর মধ্যে white hat seo সার্চ ইঞ্জিন পছন্দ করে। greyhat technique আসলে কিছুটা white ও কিছুটা black hat technique এর combination কিন্তু বর্তমানে SE এটা পছন্দ করে না এবং Black hat technique তো সার্চ ইঞ্জিন কখনই পছন্দ করে না। Black hat technique এর মাধ্যমে আসলে সার্চ ইঞ্জিনকে ধোকা দেয়া হয়। তাই সার্চ ইঞ্জিন যখন এটা বুঝতে পারে, তখনই সে ঐ ওয়েবসাইটের জন্য penalty এর ব্যবস্থা করে। আপনার সাইটটিকে যদি একটি ভাল অব্স্থানে নিতে চান তাহলে অবশ্যই Black hat seo কে এড়িয়ে চলবেন।
আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে On Page Seo এর HTML ট্যাগ সম্পের্কে আলোচনা করব। এসইও এর জন্য HTML জানার প্রয়োজন নেই, তবে যারা জানেন তারা তো কিছু extra benefit পাবেই। তবে যারা জানে না তাদের সমস্যা নেই এখানে দেখানো ট্যাগ গুলো বুঝলেই হবে।
ধন্যবাদ সবাইকে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-১০

On Page SEO

আজ আমরা অন পেজ এসইও / On page seo সর্ম্পকে জানবো। মনে আছে তো, On page seo কাকে বলে – কি মনে পড়ছে? মনে না পড়লে আর একবার দেখে নিন – আমি আমার website সর্ম্পকে যা বলছি তাই অন পেজ এসইও আর অন্যরা আমার ওয়েবসাইট সর্ম্পকে যা বলছে তাই off page seo.

HTML Tags

আমরা যখন একটি ওয়েব পেজ তৈরি করি, তার ভিতরে অনেক html tags – এর মধ্যে থেকে কিছু ট্যাগ search engine (se) এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এসব ট্যাগ থেকেও se প্রাসঙ্গিকতা measure করে। যেমন: title tag, h1…h6 tags, bold, strong ইত্যাদি ট্যাগগুলো se এর কাছে খুবই গুরুত্ব বহন করে এবং সাধারনত এই ট্যাগগুলো সঠিকভাবে ব্যবহার করাই on page seo এর একটি গুরুত্বপূর্ণ অংশ।

HTML tags overview:

  • Title tag: এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। বুঝতেই পারছেন এটা দিয়ে se শিরোনাম ঠিক করে।
  • meta description tag: এটাও দরকারি, কারন এই ট্যাগে যা লেখা থাকে se সাধারণত search result এ সেটা দেখায়, তাই এখানে খুবই দরকারি ও আকর্ষণীয় কথা লেখা উচিৎ। এই ট্যাগটার অতীতে value ছিল কিন্তু বর্তমানে এই ট্যাগের গুগলের কাছে কোন value নাই। google ranking এর ক্ষেত্রে এটিকে কোন factor হিসেবে বিবেচনা করেনা। এখনও হয়ত কিছু search engine এটাকে count করতে পারে কিন্তু আমি আপনাদের সেসব se এর নাম দিতে পারছি না। যেহেতু এই ট্যাগটি দরকারি নয়, তাই আমরা এটি নিয়ে আলোচনা করব না।
  • Hearder tags (H1—H6): এই ট্যাগগুলো গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের হেডিং এর মধ্যে আমাদের desired keyword গুলো দিতে পারি। যা search result এ ভূমিকা রাখে।
  • Anchor text links (a href=”link”): এটাও দরকারি। এটার মাধ্যমে বিভিন্ন link তৈরি করা হয় এবং google লিঙ্ক করা পেজের সাথে এই পেজের relevancy measure করে।
  • Image alt attributes (alt tags): খুবই প্রয়োজনীয়। কারন আপনারা জানেন যে search কোন ছবি read করতে পারেনা। তাই alt tag ব্যবহার করলে search engine বুঝতে পারে আপনি কিসের ছবি ব্যবহার করছেন। এটা অবশ্য দৃষ্টি প্রতিবন্ধীদেরও সহায়তা করে। এটার মাধ্যমে আপনি google এর image search ও আপনি আপনার স্থান করে নিতে পারেন। এখান থেকেও visitor পাওয়ার ভাল সম্ভাবনা থাকে।
ভাল থাকবেন। পরবর্তী পোস্ট পড়ার আমন্ত্রন থাকলো

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (seo) এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল পোস্ট-১১

আশা করি সবাই ভাল আছেন। সরাসরি মূল পোস্টে চলে আসছি যেহেতু আপনার সাইটের পোস্ট আপনি লিখছেন অথবা আপনি এডিট করছেন, তাই ইচ্ছা করলেই আপনি যেখানে খুশি যত খুশি keyword ব্যবহার করতে পারেন। বেশি বেশি keyword, বেশি বেশি relevancy, আর যত বেশি relevancy, তত বেশি top rank পাওয়ার সম্ভাবনা।
- না, উপরের প্যারার উল্লেখিত কাজগুলো কোনভাবেই করা যাবে না। এই ধরনের কাজ যদি আপনি করেন, তাহলে আপনার rankingএর অবনতি ঘটবে। প্রথম কথা গুলো স্মরণ করুন, আমরা একটা ওয়েবসাইট সাধারণত ভিজিটরের জন্য বানাই, তাই ভিজিটরকেই প্রাধান্য দিন, আর আপনার সাইটের কন্টেন্ট যদি ভাল না এবং কন্টেন্ট যদি শুধুমাত্র keyword দ্বারা ভরা থাকে তাহলে কোন visitorই আপনার সাইট পছন্দ করবেনা এবং bounce rate(ভিজিটর সাইটে আসবে কিন্তু কন্টেন্ট দেখে সাথে সাথে সাইট থেকে বের হয়ে যাবে) বাড়বে, যার ফলে আপনার ranking ও fall করবে। আর google এখন আগের চেয়ে অনেক বেশি স্মার্ট, গুগলের এসব keyword stuffing ধরতে বেশি সময় লাগেনা। তাই প্রতারণা করবেন না, আপনারই ক্ষতি। এমনকি গুগল গুরুত্বপূর্ণ keyword গুলোর জন্য যারা প্রথম পেজে অবস্থান করছে, গুগল তাদের সাইটগুলো ম্যানুয়ালীও মানুষজন দিয়ে রিভিউ করাচ্ছে। তাই ওসব black hat technique এর দিকে যাওয়ার চিন্তা থাকলে বাদ দিন।

কাজেই নিচের কথাগুলো খেয়াল রাখবেন :

  • কিওয়ার্ড বসানোর সময় নিজের বিচারবুদ্ধি কাজে লাগান
  • সবজায়গায় কিওয়ার্ড দিতে হবে এমন কোন কথা নেই
  • এমন স্থানে কিওয়ার্ড দিন, যেখানে কিওয়ার্ড দেয়া উচিৎ অথবা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক।

TITLE TAGS overview

  • সবচেয়ে গুরুত্বপূর্ণ
  • প্রতিটা সার্চ ইঞ্জিন এর কাছে অনেক গুরুত্ব
  • সবচেয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড এখানে ব্যবহার করুন
  • প্রতিটা পেজের টাইটেল অবশ্যই আলাদা দিবেন। আলাদা না দিলে বা এক হয়ে গেলে সার্চ ইঞ্জিন ডুপ্লিকেট পেজ হিসেবে বিবেচনা করে আপনাকে penalty করতে পারে।
চলুন উদাহরণ হিসেবে আমরা আমাদের সেই সাইটের Source code গুলো দেখি।

নিচের ছবিটা লক্ষ করুন এখানে ট্যাগ এর মাঝে পেজের টাইটেল ব্যবহার করা হয়েছে এবং যেহেতু এই ট্যাগ উপরের দিকে তাই এর গুরুত্বও অনেক বেশি। এখানে আমাদের মেইন কিওয়ার্ড টা ব্যবহার করা হয়েছে।

আবার দেখুন title tag এর মাঝে আমরা যা লিখি তা আমাদের browser এর title এ show করে। আর এটি সার্চ এর সময়ও সবার উপরে থাকে। প্রত্যেকটা se এর কাছে এই ট্যাগের অনেক weight.

চলুন একবার সার্চ ইঞ্জিন রেজাল্টগুলো কিভাবে দেখায় দেখে আসি। দেখুন সার্চ ইঞ্জিন টাইটেল গুলোর প্রতিটা লাইনকে একটি লিঙ্ক হিসেবে show করছে এবং highlight ও করে রাখছে। খুবই সর্তকতার সহিত title ট্যাগ নির্বাচন করুন।

Meta description tags

  • এই ট্যাগের মধ্যেকার শব্দগুলো se index করে এবং se results এ keyword গুলো বোল্ড করে রাখে।
  • এখানে ব্যবহার keyword phrase গুলো আপনার সাইটের মার্কেটিং এর জন্য ব্যবহার করা হয়।
চলুন আগের মত করে একবার Source code দেখে আসি ।
দেখুন Meta Description এ নিচের কথাগুলো লেখা আছে।
Meta Description: My Kindle Reviews was created to help you determine if a Kindle electronic reading device is for you, by providing my reviews on all things Kindle: Books, Kindle Accessories and more.
চলুন এবারে গুগল সার্চ করে দেখি meta description আসে কিনা। নিচের ছবিতে দেখুন google মেটা ডেসক্রিপশন show করছে।

কিন্তু এটার কোন গ্যারান্টি নাই যে গুগল সবসময় একই ভাবে কাজ করবে। মাঝে মাঝে গুগল, আপনার সাইটে ব্যবহৃত Hx tags, body, strong ইত্যাদি ট্যাগ থেকে ও text extract করে রেজাল্ট show করে। তবে আপনি যদি meta description সুন্দর ভাবে লিখেন এবং এর ভিতরে keyword রাখেন তবে গুগল এখান থেকেই সার্চে meta description দেখাবে। meta description আপনার action grabing কোন কিছু থাকে উচিৎ।
আজ একটু ব্যস্ততা আছে তাই এখানেই শেষ করছি।
ধন্যবাদ