Showing posts with label MS 2007 চেইন টিউন. Show all posts
Showing posts with label MS 2007 চেইন টিউন. Show all posts

Thursday, 12 May 2016

বাংলাই শিখুন Microsoft office 2007 চেইন টিউন পর্ব-4. মেইন টিউটোরিয়াল এখান থেকে শুরু.

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি Microsoft office Word 2007 এর ৪র্থ পর্ব। প্রিয় ভিজিটর আমরা গেল পর্বে Microsoft office word এর কিছু Shortcut key নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর Clipboard ও editing টুল বার সহ আরো কিছু টুলবার নিয়ে আলোচনা করব। যারা ৩য় পর্ব দেখেন নি, তারা এই পর্ব কিছু বুঝবেন না। তাই আগে মাইক্রোসফট অফিস এর ৩য় পর্ব দেখুন। এখন আমরা clipboard ও editing Tools নিয়ে আলোচনা করব।Clipboard ও editing টুলস সরাসরি লেখা লেখির ক্ষেত্র তেমন একটা কাজে লাগে না, কিন্তু আপনি যদি এই টুলস গুলি সুন্দর ভাবে ব্যাবহার করতে পারেন তাহলে আপনার কাজ অনেক কমে।



Cut >> এটা দিয়ে সাধারনত যে কোন লেখা এক স্থান থেকে অন্য স্থানে কাট করে নিয়ে যাওয়া হয়। এর কি-বোর্ড কমান্ড (CTRL+X).
Copy>> এটা দিয়ে সাধারনত যে কোন লেখা এক স্থান থেকে অন্য স্থানে Duplicate করা হয়। কোন লেখা কপি করার জন্য আগে লেখাটিকে মার্ক করে নিতে হবে। কপি এর keyboard কমান্ড (Ctrl+c)
Paste>> এটা দিয়ে cut/copy করা কোন লেখা কোন নির্দিষ্ট স্থানে past বা রাখা যায়। এর কি-বোর্ড কমান্ড (CTRL+V).
Format painter>> এটা দিয়ে যে কোন লেখার style এক ক্লিকেই copy করা যায়।


Editing Tools
 Editing টুলস টাও খুবই প্রয়োজনীয়।

এটা দিয়ে আমরা খুব সহজেই লেখার মধ্যে থেকে desired word টি খুজে পেতে পারি। আমরা ইচ্ছা করলে একটা শব্দ পরিবর্তন করে শব্দ ব্লদিয়ে দিতে পারি চোখের পলকেই। এর কিবোর্ড কমান্ড (CTRL+F).
যেমন আমরা যদি DigTal Bangladesh paragraph টাকে পরিবর্তন করে Digital Dhaka তে পরিবর্তন করতে চাই তাহলে প্রতিটি শব্দের আলাদা আলাদা করে পরিবর্তন না করে Replace অপশন ব্যাবহার করে একবারে এবং চোখের নিমিষেই কাজটি করতে পারি।
আমাদের এখনো স্টাইল টুলস নামক টুলস্টা বাকি আছে। এটা আসলে খুবই সোজা। ওয়ার্ড এ যে কোন কিছু লিখুন, তারপর লেখাটিকে সিলেক্ট করে Syles এ যান দেখবেন, আপনার লেখার ফন্ট সাইজ, কালার  ইত্যাদি চেঞ্জ হয়ে গেছে।
http://www.mediafire.com/?fc17oz6ud1nojjz এখন আমি আপনাদের জন্য একটি practice file দিব। শুরু থেকে এখন পর্যন্ত আপনারা যদি ভাল করে practice করেন, তাহলে এটা আপনারা অনায়াসে করতে পারবেন। যদি আপ্নারা ঐ ফাইল এর কাজ গুলি ভাল ভাবে করতে পারেন তাহলে বুঝব আপনারা ভাল ভাবে বুঝছেন। আর যারা করতে পারেননি তাদের আসলে practice দরকার।

আমরা অবস্য  page layout এর সব অপশন দেখবনা, কারন কিছু জিনিস তো আপনাদের জন্য রাখতে হবে। নিছের ছিত্র দেখুন ।

ছবইতে বিভিন্ন টুলস গুলো লাল কালি দিয়ে আলাদা করে দেখানো হয়েছে। এর মধ্যে Themes, page setup, page background, paragraph. এবং arrange নামক section আছে। আমরা একে একে প্রয়োজনীয় অপশন গুলো দেখব। যে আপশন গুলো নিয়ে আমি আলোচনা করব না সে গুলো কষ্ট করে আপনারা একটু দেখে নিবেন
প্রথমে আমরা থীমস নামক আপশন্টা দেখব। এটার আসলে নামই এর কাজ বলে দিচ্ছে। এটাকে আপ্নারা জনেক্টা template এর সাথে তুলনা করতে পারেন। আমাদে প্যারার কালার, ফন্ট এগুলো আগে থেকে আপনি difine করে দিতে পারবেন, তাতে ডকুমেন্ট বা আপনার তৈরি ফাইল এর ভিতর styles, fonts সব কিছু মিলে harmony তৈরি করবে।
এবার ওয়ার্ড যে কোন কিছু লেখেন তারপর ছবিতে দেখানো স্থানে মউস পয়েন্টার নিয়ে যান আর দেখেন কিভাবে আপনার লেখার style change হয়ে যাচ্ছে। যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করুন।

থিমস এর পরের টুলস টাই হল page setup এবং এটা ওয়ার্ডে প্রিন্টিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।


এই টুলস এর প্রথম অপশন হলো margin আমরা খাতায় সাধারনত বামে ও উপরের অংশে মার্জিন দিই, তার অর্থ হল নির্দিষ্ট কিছু জায়গা আমরা লেখা সময় কাগজের বামে ও উপরে ফাকা রাখি, যাতে করে আমাদের লেখাটা দেখতে সুন্দর দেখায়। আর আমরা কম্পিউটারে যখন মার্জিন দিই, তখন সাধারনত চারপাশ থেকে box margin দিই। নিছে একটি চিত্র দেখুন
মার্জিন দেয়ার জন্য মার্জিন এ ক্লিক করুন তারপর custom margin এ যান।
 আপনারা নিজেদের ইচ্ছামত মার্জিন দিতে চান তবে ছবিতে দেখানো ঘরে, মান গুলো পারিবর্তন করে নিন এবং সবশেষে Ok করুন। আশা করি আপনারা মার্জিন কি এবং এর কাজ কি তা বুঝতে পেরেছেন।না বুঝতে পারলে কমেন্ট করবেন।

তো প্রিয় ভিজিটর আজ এখানেই শেষ করছি ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

বাংলাই শিখুন Microsoft office 2007 চেইন টিউন পর্ব-3. shortcut key of Microsoft Word

আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। আমি আল্লহর রহমতে ভাল আছি। প্রিয় ভিজিটর Microsoft office 2007 বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭ টিউটোরিয়ালের এই হচ্ছে আমার ৩য় পর্ব। এই পর্বে আমি আপনাদের কে file menu এর আন্ডারের কিছু মেনু এর সাথে পরিচয় করিয়ে দেব। প্রিয় ভিজিটর চলুন শুরু করি আমার আজকের টিউন introduce of file menu and shortcut key of Microsoft Word.



File কিভাবে Save করবঃ ডকুমেন্টে কিছু লাখার পর বিদ্যুৎ চলে গেলে অথবা কমপিউটার বন্ধ করলে ডকুমেন্ট লেখা আর পাওয়া যায় না। তাই ডকুমেন্টে কিছু লিখে তারপর উল্লেখিত কমান্ডের মাধ্যমে লেখাকে সংরক্ষণ করতে হয়।
File menu >> Save এ ক্লিক করুন >> যে ফোল্ডারে ফাইল সংরক্ষন করতে চান সেই ফোল্ডার সিলেক্ট করুন, এবং যে নামে ফাইল সংরক্ষন করতে চান তা লিখে Save বাটানে ক্লিক করুন।
এ ছাড়া কী-বোর্ড থেকে ফাইল Save করতে পারেন নিচের পদ্ধতি অনুসরন করুন
(CTRL+S) প্রেস করে যে বক্স আসবে, সেখানে নাম লিখে সেব করতে হবে।

NEW FILE: নতুন ডকুমেন্ট খোলার জন্য। file menu তে ক্লিক করুন>> NEW সাব মেনুতে ক্লিক করুন>> একটি ডায়ালগ বক্স আসবে ok করুন।
কীবোর্ড দিয়ে  (ctrl+n) প্রেস করেও নতুন ডকুমেন্ট খোলা যায়। এছাড়া Seve us রয়েছে একই ফাইল অন্য নামে সেভ করার জন্য।

Page setup: সঠিক ভাবে প্রিন্ট করতে পেপার সাইজও মার্জিন সেট করতে হবে। এজন্য এ কমান্ডটি ব্যাবহার হয়।
file menu তে ক্লিক করে >> page stup এ ক্লিক করুন>> একটি ডায়ালগ বক্স আসবে এই বক্সে মার্জিন ট্যাবের অধীন Top, Bottom, Lift, Right এ যতটুকু প্রয়োজন লিখতে হবে।>> এবার পেপার Size ট্যাবে ক্লিক করুন>> New select the paper as you like & portrait/ Landscape.ile

Print Preview: Type শেষে প্রিন্ট এর অবস্থান দেখার জন্য এ কমান্ডটি ব্যবহৃত হয়।
File menu তে ক্লিক করে>> Print preview এ ক্লিক করুন কী-বোর্ড হতে (CTRL+F2) করে ও কমান্ডটি চালু করা যায়।

Pint: Type শেষে প্রিন্ট করার জন্য এ কমান্ডটি ব্যাবহার করা হয়।
File এ ক্লিক করে >>Print এ ক্লিক করুন>> এখান থেকে প্রয়োজনীয় অপশন ( all, Current page, Number of copies) ইত্যাদি সিলেক্ট করে ok ক্লিক করুন। এছাড়া কী-বোর্ড থেকে (CTRL+P) প্রেশ করে বর্ণিত অপশন সিলেক্ট করেও করা যায়।
আপনার কাজ শেষ এবার মাইক্রোসফট ওয়ার্ড বন্ধ করে দিন। মাইক্রোসফট অফিস বন্ধ করতে file >> exit>> একটি ডায়ালগ বক্স আসবে NO তে ক্লিক করুন।

Shortcut key of Microsoft Word
Description
Press
ডকুমেন্ট সব সিলেক্ট করতে
CTRL+A
টেক্সট বোল্ড করতে
CTRL+B
লেখা কপি করতে
CTRL+C
ফন্ট ডায়ালগ বক্স আনার জন্য
CTRL+D
লেখা সেন্টার করার জন্য
CTRL+E
ফাইল ডায়ালগ বক্স আনার জন্য
CTRL+F
Go To ডায়ালগ বক্স আনার জন্য
CTLR+G
Replace ডায়ালগ বক্স আনার জন্য
CTRL+H
ইটালিক ফন্ট/বাঁকা করার জন্য
CTRL+I
প্যারাগ্রাপ এর দু পাশ সমান করার জন্য
CTRL+J
ইন্টারনেট এর সাথে লিঙ্ক করার জন্য
CTRL+K
লেখা পর্দার বা পাশে নেয়ার জন্য
CTRL+L
টেক্সট ইন্ডেন্ট করার জন্য
CTRL+M
Create a New Document
CTRL+N
ফাইল লেখার জন্য
CTRL+O
প্রিন্ট করার জন্য
CTRL+P
ডান পাশে লেখা নেয়ার জন্য
CTRL+R
ফাইল সেভ করার জন্য
CTRL+S
লেখা আন্ডার লাইন করার জন্য
CTRL+U
কপি কৃত লেখা পেষ্ট করার জন্য
CTRL+V
Create a nonbreaking space.
CTRL+SHIFT+SPACEBAR
Create a nonbreaking hyphen.
CTRL+HYPHEN
Description
Press
ফাইল বন্ধ করার জন্য
CTRL+W
লেখা কাট করার জন্য
CTRL+C
আন্ডোকে রিডো করার জন্য
CTRL+Y
সর্ব শেষ কাজকে আন্ডো করার জন্য
CTRL+Z
Single space line
Ctrl+1
Change the font size
Ctrl+ shift+ P
Change the font
Ctrl+Shift+F
Font size বৃদ্ধি
Ctrl+]
Change case
Shift+F3
Font size কমানো
Ctrl+[
All capital letters-
Ctrl, shift+A
Superscript
Ctrl, shift ধরে +
Preview কমান্ড দিতে
CTRL+F2
একাদিক প্রোগ্রাম ইন্টারচেঞ্জ
ALT+TAB
Double-space lines
Ctrl+2
1.5 line spacing
Ctrl+5
Underline Word only
Ctrl+shift+w
Double underline করতে
Ctrl+shift+D
Copy formats
Ctrl+shift+C
Past formats
Ctrl+shift+v
লেখাকে সিলেক্ট করতে
Shift+arrow
Subscript
Ctrl ধরে =
Create auto Text (ব্লক করার পর)
Alt+F3
এক ফাইল থেকে অন্য ফাইলে যেতে
Ctrl+F6
 প্রিয় ভিজিটর এই হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর শর্টকার্ট কী। মাইক্রোসফট ওয়ার্ড এর প্রতিটি ভার্সনেই এই শর্টকাট গুলি ব্যাবহৃত হয়।
প্যারাগ্রাপ রিলেটেড টুলবার
ওয়ার্ড কাজ করার সময় একটা কথা সবসময় মনে রাখতে হয় আর সেটা হল সিলেক্ট করা। আপনি যে অংশটুকু নিয়ে কাজ করছেন সেই অংশে কোন পরিবর্তন চাইলে আপনাকে অবশ্যই সেই অংশটুকূ সিলেক্ট করতে হবে। অনেক সময় দেখবেন আপনি কোন একটি লেখা হয়ত Bold করতে চাইছেন, কিন্তু হচ্ছে না। কারন কিন্তু এক্টাই আপনি যেই অংশটুকু বোল্ড করতে চাইছেন তা সঠিক ভাবে সিলেক্ট করেননি। ধরুন আপনি লিখতে চাচ্ছেন Bangladesh is my mother land. এর ভিতরে বানলাদেশ কথাটি Bold হবে, সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলাদেশ কথাটি মাউস দিয়ে সিলেক্ট করতে হবে, তারপর Bold এ ক্লিক করলে আপনার লেখাটি বোল্ড হবে।

কী-বোর্ড কমান্ড মনে রাখার সহজ পদ্ধতি হল, আপনি যে কাজটি করতে চান তার প্রথম অক্ষর এবং সাথে CTRL চাপতে হবে। আপনি মাইক্রোসফট ওয়ার্ড ওয়েপেন করে কী-বোর্ড থেকে Alt প্রেস করুন আপনি নিচের ছবির মত দেখবেন
microsoft office 2007 bangla tutorial
উপরের ছবিতে আমরা দেখতেছি আমরা যখন ওয়ার্ডে Alt প্রেস করি তখন সে তার সব Alt শর্টকাট আমাদেরকে দেখায়, এখন আমরা যেমন Alt+H প্রেস করলে Home Tab চলে আসবে আপনি দেখুন আসে কিনা? বাকি গুলি তাহলে বুঝতে পারছেন। এখন আবার Alt+n (insert menu) প্রেস করলে নিচের মত দেখাবে.
উপরের ছবিতে ইন্সার্ট মেনু এর সব শর্টকার্ট আছে, আপনি শুধু Alt+(আপনার কাঙ্ক্ষিত কি) প্রেস করলেই হবে, একটা জিনিস খেয়াল রাখবেন Alt+N এবং CTRL+N একই জিনিস নই! আমরা উপরে ALT+N এর ব্যাবহার দেখেছি, এখন দেখব CTRL+N এর ব্যাবহার। আপনি যদি একটি নিউ ফাইল খুলতে ছান তাহলে কী-বোর্ড কমান্ড কি হওয়া উচিৎ হ্যাঁ আপনি ঠিক ধরেছেন CTRL+N হবে এবং এই কমান্ড প্রেস করলে একটি নতুন ফাইল ওপেন হবে।
প্রিয় ভিজিটর আমরা এখন HOME TAB এর আন্ডারে paragraph related toolbar এর সাথে পরিচিত হব। ছবি লক্ষ করুন


উপরের ছবিতে কোন টুলস এর কী নাম তা সবই দেয়া আছে। এখন আমরা এই টুলস গুলোর কাজ কি এবং কিভাবে টুলস গুলি ব্যাবহার করতে হয় তা নিয়ে আলোচনা করব। একটা কথা আগেও বলেছি এখন আবারো বলছি, আপনারা যদি বিভিন্ন টুলস এর icon গুলোর দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে, আইকন গুলি এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে আপনি icon দেখেই বুঝতে পারেন ঐ টুলস এর কাজ গুলি। উপরের ছবির বুলেট পয়েন্টার আইকন ভালবাবে দেখুন তাহলে দেখবেন প্রথম আইকনে ৩টা ফোটা দেয়া তারপর ৩টা লাইন আছে, তার অর্থ আমরা যদি কোন লাইন কোন বিশেষ চিহ্ন দ্গারা লিখতে চা। আবার Alignment আইকনে দেখুন এক্টার বামপাশ সমান, এক্টার ডান পাশ সমান আর মিডেল এলাইনমেন্টে লাইন এর দি পাশে সমপরিমান ফাকা জায়গা থাকে।

Bullet Point: কোন বিশেষ চিহ্ন দ্ধারা কোন বাক্য লিখতে চাইলে বা পয়েন্ট আকারে কোন বাক্য লিখতে হলে। Bullet point ব্যাবহার করা যায়। নাম্বার দ্বারাও বুলেট পয়েন্ট দেয়া যায়। এটা ব্যবহার করার জন্য প্রথমে এই আইকনে ক্লিক করতে হয়, প্রথম লাইন শেষে Enter চাপ দিলে পরবর্তী লাইন বুলেট পয়েন্ট দিয়ে শুরু হবে। আর পরপর দুইবার এন্টার প্রেস করলে বুলেট পয়েন্ট শেষ হয়ে যায়। আবার বুলেট পয়েন্ট এর লেখার মধ্যে যদি বুলেট ছাড়া কোন লাইন লিখতে হয়, তাহলে সাধারণত SHIFT+ENTER একসাথে চাপতে হয়।
Indent: পুরো para ধরে ডানে অথবা বামে সরানোর জন্য ব্যাবহৃত হয়।

Alignment: ডানে, বামে ও মাঝে এ্যালাইনমেন্ট করার জন্য ব্যবহার করা হয়।

Line & character spacing: পরপর দুই লাইন অথবা দুইটা শব্দ এর মাঝে কতটুকু ফাকা জায়গা থাকবে তা নির্ধারন করে।
Background color & Border: প্রথমে যে লেখার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান, তা সিলেক্ট করুন। তারপর কালার পরিবর্তন করে দিন। অনুরুপ ভাবে লেখার Border ও চেঞ্জ করতে পারেন।
প্রিয় ভিজিটর এই হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে ৩য় টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ড এর কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট কী নিয়ে আলোচনা করলাম। এবং নতুন্দের জন ফাইল মেনু নিয়ে আলোচনা করলাম। প্রিয় ভিজিটর আগামি পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর ভিবিন্ন টুলস নিয়ে আলোচনা করব, সাথে থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।

বাংলাই শিখুন Microsoft office 2007 চেইন টিউন পর্ব-2. মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭ window পরিচিতি।

আচ্ছালামুয়ালাইকুম, কমন আছেন সবাই আশা করি ভাল আছে আমি আলাহর রহমতে ভাল আছি। প্রিয় ভিজিটর Microsoft office 2007 বাংলা টিটোরিয়ালে আপনাকে স্বাগতম। প্রিয় ভিজিটর আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড-২০০৭ শিখতে চান তাদের জন্য টিউটোরিয়াল্টি খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি চেইন টিউন। এই টিউনে আপ্নারা আমার সাথে থেকে Microsoft office 2007 শিখতে পারবেন। মাইক্রোসফট অফিস ২০০৭ নিয়ে এই হচ্ছে আমার ২য় টিউন। প্রিয় ভিজিটর আমরা গেল পর্বে Microsoft office word এর window পরিচিতি নিয়ে আলোচনা করলাম।এখন আমরা প্রত্যেক্টি উইন্ডো এর বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় ভিজিট চলুন শুরু করি আমাদের আজকের পর্ব।


প্রথমে মাইক্রোসফট অফিস ২০০৭ ওপেন করুন। তারপর যে স্ক্রীন্টি দেখবেন, সম্পূর্ন স্ক্রীন HOME TAB বা হোম মেনু এর আন্ডারে রয়েছে, হোম মেনু এর আন্ডারে যেই টুলবারটি দেখছেন, এগুলো সবই খুবই দরকারি এবং এই টুলবারটি ব্যাবহার করে আপনি মাইক্রোসফট অফিস এর প্রয়জনীয় সব কাজই করতে পারবেন। তাই আমরা প্রথমে মাইক্রোসফট অফিস এর এই টুলবার গুলির ব্যাবহার শিখব।

microsoft office button
microsoft office 2007 bangla tutorial
Quick access Toolbar
microsoft office 2007 bangla tutorial
HOME TAB
microsoft office 2007 bangla tutorial

Style
প্রিয় ভিজিটর আমরা এতক্ষন যেই চিত্র গুলা দেকলাম, এবার আমরা এই চিত্র গুলির বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব Home Tab এবং Font Tools নিয়ে। এখানে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় টুলস হলো FonT তারপর paragraph, Clipboard, Editing এবং সবশেষে Styles টুলবারটি। 
microsoft office 2007 bangla tutorial
আপনি যদি কম্পিউটার ব্যাবহারে নতুন হন তাহলে আপনার মনে অবশ্য প্রশন আসতে পার Font কী?




উত্তরঃ ফন্ট হলো একসেট বর্ণমালা। সহজ ভাবে বলা যায়, ধরুন আপনার ৩জন বন্ধু আছে- তাদের আপনি এক এক জনের এক একটা নাম দিয়ে দিলেন। এবং তাদের এক এক জনের হাতের লেখা এক এক রকম। মানে এক জনের হাতের লেখা এক এক ধরনের সুন্দর। ঠিক এখানেও এক এক ফন্টের লেখা এক এক রকমের সুন্দর। আমি ফন্ট গুলির স্ক্রীন শর্ট নিচে দিলাম।
microsoft office 2007 bangla tutorial
প্রথমেই fonst toolbar টির ব্যবহার জেনে নিই। এখানে আপনার বিভিন্ন টুলস এর আইকনের দিকে লক্ষ করলে দেখবেন icon গুলি তাদের ব্যাবহার অনুযায়ী ডিজাইন করা হয়েছে। যেমন bold এর icon টার B একটু মোটা হরফে লেখা আছে, italic আইকনের I টা ডান দিকে কাত করা। এভাবে আপনারা এই কন দেখাই বুঝতে পারবেন ঐ টুলস এর কাজ কি। নিচের ছিবিটি দেখুন
microsoft office 2007 bangla tutorial



পছন্দ অনুযায়ী Font নির্বাচন করুন।
ফন্ট সাইজ ছোট বা বড় করুন।
ফন্টকে বোল্ড বা হাইলাইট করুন।
ফন্টকে ইটালিক বা ডানদিকে হালকা করে দেয়া।
microsoft office 2007 bangla tutorial
উপরের চিত্র দেখে ফন্টকে আন্ডারলাইন করুন।

ফন্ট এর মাঝবরাবর দাগ দিন।
ফন্টকে subscript বা H2O এই ভাবে লিখুন।
ফন্টকে superscript বা x2 এভাবে লিখুন
ভিবিন্ন শব্দকে বড় হাতের বা ছোট হাতের অক্ষরে পরিনত করুন।
এতক্ষন আমরা যা যা লিখলাম সেটা আমরা save করব। সেভ করার জন্য আমরা নিচের চিত্রের এই আইকনে ক্লিক করব, অথবা কী-বোর্ড থেকে (CTRL+S) প্রেস করব।
microsoft office 2007 bangla tutorial
তারপর নিচের মত স্ক্রীন আসবে
microsoft office 2007 bangla tutorial


তারপর আপনার ফাইলের নাম দিন ও Save এ ক্লিক করুন। ব্যাস আপনি এতক্ষন যে ফাইল্টি তৈরি করলেন তা সেভ হয়ে গেল।
(কী-বোর্ড কমান্ড মনে রাখার সহজ পদ্ধতি হল, আপনি যে কাজটি করতে চান তারপ্রথম অক্ষর এবং সাথে ctrl চাপতে হবে।)
তো পিয় ভিজিটর এই হচ্ছে আমার Microsoft office word 2007 এর ২য় পর্ব। প্রিয় ভিজিটর আগামি পর্বের আমন্ত্রন জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভাল থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।