Thursday, 12 May 2016
লোকাল কম্পিউটারে জুমলা সেটআপ
ফ্যান্টাসটিকো দিয়ে জুমলা সেটআপ
ফ্যান্টাসটিকো দিয়ে জুমলা সেটআপ!
ওয়েব সার্ভারে ডাটাবেজ তৈরীর মাধ্যমে জুমলা সেটআপ
ওয়েব সার্ভারে ডাটাবেজ তৈরীর মাধ্যমে জুমলা সেটআপ।
আগের
পর্বসমূহে লোকাল কম্পিউটারে এবং সার্ভারে অটোস্ক্রিপ্ট ইনস্টলার
সফটওয়্যারের মাধ্যমে জুমলা সেটআপের পদ্ধতি দেখানো হয়েছিল। এই পর্বে
সার্ভারে ম্যানুয়ালি ডাটাবেজ তৈরী করে জুমলা সেটআপের পদ্ধতি দেখানো হবে।
এর জন্য প্রথমে প্রয়োজন হবে পিএইচপি এবং মাইএসকিউএল ডাটাবেজ সহ একটি
হোস্টিং সার্ভিস। আপনার সার্ভারে জুমলা সেটআপের জন্য কিছু খালি জায়গা এবং
একটি মাইএসকিউএল ডাটাবেজ খালি থাকতে হবে।
ওয়েব সার্ভারে ম্যানুয়ালী জুমলা সেটআপের জন্য প্রথমেই আপনার হোস্টিং
সার্ভিসের সিপ্যানেলে লগিন করুন।
১) এখন আমাদেরকে প্রথমেই জুমলার ফাইলগুলো ওয়েবসার্ভারে আপলোড করতে হবে।
সিপ্যানেলে লগিন করার পর “Files” অংশে চলে যান। সেখানে আপনি জুমলার ফাইল
আপলোডের জন্য এক বা একাধিক ফাইল ম্যানেজার পেতে পারেন। যেকোন একটি ফাইল
ম্যানেজারে প্রবেশ করুন। অনেকক্ষেত্রে এরজন্য পাসওয়ার্ড দিতে হতে পারে।
২) এখানে আমার ফাইল ম্যানেজার হচ্ছে “net2ftp”। এটা অনেক হোস্টিং সার্ভিসে
থাকতে পারে। ফাইল ম্যানেজারে ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইটের সার্ভারে
প্রবেশ করবেন। সেখানে এক বা একাধিক ফাইল বা ফোল্ডার থাকতে পারে। তার মধ্য
থেকে “public_html” নামক ফোল্ডার পাবেন। ক্লিক করে ফোল্ডারটিতে প্রবেশ
করুন।
৩) আপনার সাইটে থেকে যদি আগে থেকেই অন্যান্য ফাইল থাকে তাহলে সেগুলো
প্রদর্শিত হবে। আপনি যদি আপনার ডোমেইনের রুট ডিরেক্টরিতেই জুমলা ইনস্টল
করতে চান তাহলে সেগুলো ডিলেট করে দিন। যদি সাবডিরেক্টরিতে করতে চান তাহলে
আরেকটি ফোল্ডার তৈরী করে নিতে পারেন। যেখানে আপলোড করতে চান সেখানে গিয়ে
“Upload” বাটনে ক্লিক করুন।
৪) এখন আপনার স্ক্রিনের ডানপাশে থাকা “Choose File” বাটনে করুন। এই বাটনে
ক্লিক করে আপনি সরাসরি জিপ ফাইল আনজিপ করে আপলোড করতে পারবেন। কিছু ফাইল
ম্যানেজারে এই সুবিধা নাও থাকতে পারে। সেক্ষেত্রে নিজ থেকে আনজিপ করে ফাইল
আপলোড করতে হবে।
“Choose File” বাটনটিতে ক্লিক করলে একটি উইন্ডো আসবে সেই উইন্ডো থেকে
জুমলার ফাইলটি দেখিয়ে নির্বাচন করুন। এরপর বামপাশে উপরে থাকা সবুজ রংয়ের
“সঠিক” চিহ্নে ক্লিক করে আপলোড করা শুরু করুন।
৫) আপলোডের সময় আপনার নেট স্পীডের উপর নির্ভর করবে। আপলোড করা শেষ হলে ফাইলগুলো দেখতে পাবেন।
৬)
ফাইল ম্যানেজার থেকে লগআউট করে বেরিয়ে আসুন। এখন সিপ্যানেল থেকে ডাটাবেজ
তৈরী করতে হবে। সিপ্যানেল থেকে “Databases” অংশ থেকে “MySql” ডাটাবেজে
ক্লিক করুন। অনেকের ক্ষেত্রে এটি “Advance” অংশেও থাকতে পারে।
৭) এখন ডাটাবেজটির জন্য নাম, ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে ডাটাবেজ তৈরী
করুন। ডাটাবেজের নাম, ইউজারনেম এবং পাসওয়ার্ড পরবর্তীতে প্রয়োজন হবে।
৮) এখন আপনি জুমলা ইনস্টলেশন পর্ব। এরজন্য জুমলা যেই ডিরেক্টরিতে জুমলার
ফাইল আপলোড করেছেন সেই এড্রেস অনুযায়ী সাইটে ভিজিট। রুট ডিরেক্টরি হলে
সরাসরি সাইটেই ভিজিট করুন।
প্রথমেই যেই ভাষায় আপনাকে ইনস্টলেশনের নির্দেশনা দেয়া হবে সেই ভাষা সিলেক্ট
করুন। এখানে বাংলা ভাষাও, ডিফল্ট ভাবে ইংরেজী ভাষা দেয়া আছে। ভাষা
নির্বাচন করে Next ক্লিক করুন।
৭) এখন জুমলা ইনস্টলের জন্য আপনাকে প্রয়োজনীয় সেটিংস দেখানো হবে। সবকিছু
কিছু ঠিক থাকলে মোটামুটি নিচের মত দেখানো হবে। এরপর Next এ ক্লিক করুন।
৮) এই পেজে জুমলা ব্যবহারের লাইসেন্স দেখানো হবে। আবার Next ক্লিক করুন।
৯) নতুন পেজে তৈরী করা ডাটাবেজের তথ্য প্রদান করতে হবে।
এখানে “Database Type” হবে Mysqli “Host Name” এ আপনার হোস্টিং এর নাম
লিখুন। “Username” এ আপনার তৈরীকৃত ডাটাবেজ এর ইউজারনেম, “Password” এ
পাসওয়ার্ড এবং “Database Name” এ ডাটাবেজের নাম লিখে “Next” এ ক্লিক করুন।
১0) এই এফটিপি কনফিগার করার জন্য বলা হবে। এখানে আপনার হোস্টিং সার্ভিস
থেকে প্রদানকৃত আপনার এফটিপি একাউন্টের তথ্যগুলো দিয়ে “Next” এ ক্লিক করুন।
১২)
নতুন লোড হওয়া পেজে ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য প্রদান করতে হবে।
এখানে Site Name এ আপনি যেই ওয়েবসাইট তৈরী করবেন সেই ওয়েবসাইটের নাম দিতে
হবে। উল্লেখ্য যে “Advanced Setting – Optional” অংশে ক্লিক করলে সাইটের
জন্য মেটা কীওয়ার্ড এবং মেটা ডেসক্রিপশন যোগ করতে পারবেন যা এসইও এর জন্য
সহায়ক।
Your Email এ আপনার যেকোন একটি ইমেইল এড্রেস দিন। সাইট পরিচালনার জন্য
এডমিনিস্ট্রেটরের ইউজারনেম দিন Admin Username অংশে এবং পাসওয়ার্ড দিন
Admin Password এ। Confirm Admin Password অংশে আবার পাসওয়ার্ডটি টাইপ
করুন।
লক্ষ্য করুন নিচের দিকে “Install Sample Data” নামক বাটন আছে। এই বাটনে
ক্লিক করলে সাইটে আপনা আপনি নমূনাস্বরূপ কিছু ডামি কন্টেন্ট যোগ হবে যা
আপনার বোঝার জন্য সহায়ক হতে পারে। আপনি ইচ্ছা করলে বাটনে ক্লিক করে সেম্পল
কন্টেন্ট যোগ করতে পারেন অথবা এই অংশটি বাদ দিতে পারে তাহলে সাইটে নিজ থেকে
কিছু যোগ হবে না। আমি এই অংশ বাদ দিয়ে যাচ্ছি।
এখন Next এ ক্লিক করুন।
১৩) জুমলা ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে সাইটে প্রবেশের পূর্বে
নিরাপত্তা বজায় রাখার উদ্দ্যেশে একটি কাজ করতে হবে। তা হচ্ছে জুমলার
ফাইলগুলো যেই ফোল্ডারে রাখা হয়েছে সেখানে “Installation” নামক একটি ফোল্ডার
আছে তা ডিলেট করে ফেলতে হবে। এখানে আপনি “Remove installation folder” এ
ক্লিক করেই এই কাজটি করতে পারেন। তবে পূর্ববর্তী সংষ্করনের ক্ষেত্রে এই
কাজটি ম্যানুয়ালী করতে হবে।
ডিলেট
করা হয়ে গেলে জুমলা সেটআপের সব কাজ শেষ যাবে। এখন আপনি “Site” বাটনে ক্লিক
করলে আপনার তৈরীকৃত সাইটটি পরিদর্শন করতে পারেন অথবা “Administrator”
বাটনে ক্লিক করে সরাসরি সাইট পরিচালনার জন্য ব্যাকএন্ড অর্থাৎ
এডমিনিস্ট্রেশন অংশে যেতে পারেন।
ফ্রন্টএন্ড ও ব্যাকএন্ড পরিচিতি
ফ্রন্টএন্ড ও ব্যাকএন্ড পরিচিতি
আগের
পর্বগুলোতে লোকাল কম্পিউটার এবং ওয়েব সার্ভারে জুমলা সেটআপের প্রক্রিয়া
বর্ণনা করা হয়েছিল। যেকোন একটি প্রক্রিয়ায় জুমলা সেটআপ দিলেই আপনি জুমলা
নিয়ে কাজ শুরু করতে পারেন। এইপর্বে জুমলা ফ্রন্টএন্ড এবং ব্যাকএন্ড নিয়ে
বর্ণনা করা হবে।
যেকোন পূর্ণাঙ্গ সিএমএস এর মূলত দুটি অংশ থাকে। একটি হচ্ছে ফ্রন্টএন্ড যা
সাইটের ভিজিটর থেকে শুরু করে সবার কাছেই প্রদর্শিত হয় অর্থাৎ সাইটটিকে আমরা
ফ্রন্টএন্ড বলি।
অপরটি হচ্ছে এডমিন প্যানেল, যেখান থেকে সম্পূর্ন সাইটটিকে পরিচালনা করা হয়।
এখানে শুধুমাত্র সাইটের পরিচালক অর্থাৎ এডমিনিস্ট্রেটর প্রবেশ করতে পারে।
এরই আরেক নাম ব্যাকএন্ড।
আপনি ইনস্টলের সময় “Install Sample Data” বাটনে ক্লিক করেন তাহলে সাইটে
নিজথেকেই নমুনাস্বরূপ কিছু ডামি কন্টেন্ট যোগ হবে। ফলে জুমলার হোমপেজ হবে
নিন্মরূপ –
যদি বাটনে ক্লিক না করেন তবে কোন কন্টেন্ট যোগ হবে না ফলে সাইটটি মোটামুটি খালি দেখাবে –
এখানে জুমলার হেডার হচ্ছে নিচের মত, ডামি কন্টেন্ট যোগ না করলে নেভিগেশনবার দেখা যাবে না। নেভিগেশন বার নিজে তৈরী করতে হবে।
জুমলার সাইডবারে একাধিক অংশ থাকে তবে নিজ থেকে ডামি কন্টেন্ট যোগ না করলে শুধু হোমপেজ লিংক দেখাবে।
সাইডবারে জুমলার ইউজার লগিন অংশটি বাই ডিফল্ট প্রদর্শিত হয়।
আর জুমলার ফুটার হচ্ছে নিচের মত। এখানে কিছু ব্যানার আছে। ইচ্ছা করলে এগুলো পরিবর্তন করা যায়।
জুমলার ফ্রন্টএন্ড মোটামুটি এতটুকুই।
এখন দেখব জুমলা ব্যাকএন্ড বা এডমিন প্যানেল। এডমিন প্যানেলে লগিন করলেই নিচের মত পেজ দেখতে পাবেন।
এখানে সাইট পরিচালনার জন্য বিভিন্ন অংশ আছে, এছাড়া কিছু টুল আছে। কোন অংশ কিজন্য ব্যবহৃত হয় তা নিচে বর্ণনা করা হল।
Add New Article – সাইটে নতুন কোন আর্টিকেল বা লেখা যোগ করার জন্য।
Article Manager – সাইটে থাকা আর্টিকেলগুলো পরিবর্তন ও পরিচালনা করার জন্য।
Category Manager – আর্টিকেলগুলো যেই ক্যাটাগরিসমূহে লেখা হয় সেই ক্যাটাগরিগুলো এখান থেকে পরিচালনা করা যায়।
Media Manager – সাইটের বিভিন্ন ছবি, ভিডিও বা অন্যান্য মিডিয়া যোগ করা বা পরিচালনার করার জন্য এই অংশ।
Menu Manager – সাইডবার ও নেভিগেশনবারে থাকা মেনুগুলো এখান থেকে পরিচালনা করা যায়।
User Manager – সাইটের সদস্যদের প্রোফাইল এখান থেকে পরিচালনা করা যায়।
Module Manager – জুমলার জন্য বিভিন্ন মডিউল এখান থেকে পরিচালনা করা হয়।
Extension Manager – জুমলার এক্সটেনশন পরিচালনার অংশ।
Language Manager – ভাষা পরিবর্তন ও পরিচালনার অংশ।
Global Configuration – সাইটের প্রয়োজনীয় সেটিংস সমূহ এখান থেকে পরিবর্তন করতে হয়।
Template Manager – জুমলার থিম বা টেমপ্লেট ইনস্টল এবং পরিচালনার অংশ।
Edit Profile – এখান থেকে আপনার নিজের প্রোফাইল পরিবর্তন করতে পারবেন।
বাকিদুটো অংশ জুমলা এবং এর এক্সটেনশান আপডেট করার জন্য ব্যবহৃত হয়।
প্রাথমিক সেটিংস ও কিছু বিষয়
প্রাথমিক সেটিংস ও কিছু বিষয়
সবাইকে স্বাগতম। জুমলার পূর্ববর্তী পর্ব সমূহে
জুমলা সেটআপ এবং এর ফ্রন্টএন্ড ও ব্যাকএন্ড এর সাথে পরিচয় করিয়ে দেয়া
হয়েছে।
এই পর্বে আপনার সাইটে জুমলা ব্যবহারের জন্য প্রাথমিক কিছু সেটিংসের এর সাথে
পরিচয় করিয়ে দেয়া হবে যা জুমলায় গ্লোবাল কনফিগারেশন (Global
Configuration) নামে পরিচিত। সেটিংস ঠিক করা জন্য প্রথমেই এডমিন প্যানেলে
লগিন করতে হবে। এরপর “Global Configuration” লেখা অংশটিতে ক্লিক করতে হবে।
নতুন লোড হওয়া পেজে বিভিন্ন ট্যাব দেখা যাবে যেখান বিভিন্ন প্রকার সেটিংস এর পেজসমূহ দেখানো হবে।
ডিফল্ট অবস্থায় Site এর বিভিন্ন সেটিংস দেখানো হবে। প্রথমে দেখতে পাবেন কিছু প্রাথমিক সাইট সেটিংস।
Site Name এ আপনি আপনার সাইটের নামটি পরিবর্তন করতে পারবেন। সাময়িকভাবে
সাইটকে সাধারন ভিজিটরদের থেকে দূরে রাখতে অর্থাৎ অফলাইনে রাখতে চাইলে সেটাও
নির্দিষ্ট করে দিতে পারে “Site Offline” অংশে এবং অফলাইন থাকাকালীন
অবস্থায় কি মেসেজ ও ছবি প্রদর্শন করবে তা নির্দিষ্ট করে দিতে পারেন Offline
Message এবং Offline Image থেকে।
এছাড়া পরিবর্তন করতে Default Editor (যেই এডিটর ব্যবহার করে সাইটে লেখা
লিখবেন), Default Captcha (সাইটে ক্যাপচা প্রদর্শনের জন্য), Default Access
Level (কি ধরনের ব্যাবহারকারী সাইটে প্রবেশাধিকার পাবে) ইত্যাদি।
এরপর ডানপাশের অংশে দেখতে পাবেন SEO Setting যা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন
করার জন্য ব্যবহৃত হয়।
এখানে সার্চ ইঞ্জিনের সহায়ক বিভিন্ন সেটিংস ঠিক করে দিতে পারেন।
নিচের অংশে আছে মেটা ট্যাগ যোগ করার সেটিংস।
Site Meta Description অংশে সাইটের মেটা ট্যাগ সম্পর্কিত বিষয়সমূহ ঠিক করে
দিতে পারেন যেমন সাইটের মেটা ডেস্ক্রিপশন এবং কীওয়ার্ড ট্যাগ যোগ করা
ইত্যাদি।
পরের সেটিংস পেজ হচ্ছে System সেটিংস। ট্যাব থেকে System এ ক্লিক করুন।
এখান থেকে সাইটের ক্যাশ, সেশান ও ডিবাগ সংক্রান্ত সেটিংস ঠিক করে দিতে
পারেন।
পরবর্তী সেটিংস পেজ হচ্ছে Sever সেটিংস। এখান থেকে আপনার ওয়েবসাইটের সার্ভার সংক্রান্ত বিভিন্ন সেটিং পরিবর্তন করতে পারেন।
এখানে আপনার সাইটের Temp ফোল্ডার, এরর রিপোর্ট, SSL লাগবে কিনা ইত্যাদি ঠিক
করে দিতে পারেন Server Settings অংশ থেকে। Location Settings থেকে
সার্ভারের টাইম জোন নির্দিষ্ট করে দিতে পারেন। এফটিপির মাধ্যমে ফাইল
ট্রান্সফারের জন্য এর বিভিন্ন সেটিং দিতে পারেন FTP Setting অংশে।
ডাটাবেজের তথ্য পরিবর্তন করতে পারেন ডানপাশে থাকা Database Settings অংশে।
সাইটের ইমেইল সেটিংশ ঠিক করে দিতে পারেন Mail Settings এ।
এরপরের সেটিংস পেজ হচ্ছে Permission, এখান থেকে সাইটের বিভিন্ন ইউজারদের
সাইটের বিভিন্ন অংশ ব্যবহারের অধিকার ঠিক করে দেয়া যায়।
এরপরের সেটিংস হচ্ছে Text Filters যেখান থেকে বিভিন্ন ইউজারদের টেক্স ফিল্টিংয়ে ব্যবহার করতে পারেন।

Subscribe to:
Posts (Atom)